এক্সপ্লোর

Durga Puja 2025: নবমী-দশমী ভাসতে পারে বৃষ্টিতে, সপ্তমীতে তাই জনজোয়ার, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়

Kolkata: সাধারণ মানুষের অবশ্য উন্মাদনায় খামতি নেই। উত্তর থেকে দক্ষিণ, কলকাতায় মণ্ডপে মণ্ডপে জনজোয়ার।

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) আমেজ গোটা রাজ্যে। আজ মহাসপ্তমী। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হল এবারের মাতৃ বন্দনা। একদিকে যেমন রীতি আচার মেনে পুজোর পর্ব চলছে, সমান্তরালভাবে ভিড় পুজো প্যান্ডেলগুলিতেও। ভিড় এড়াতে অনেকেই সকাল থেকে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন। আর বিকেল হতেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। 

পুজোর আগেই দুর্যোগে ভেসেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। তবে সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আজ চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকায় ছাতা নিয়ে বেরোনো ভাল। কাল সকাল সকাল অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ঠাকুর দেখতে। কারণ কাল উত্তর আন্দামান সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত। যার প্রভাব টের পাওয়া যাবে নবমীতে। নবমী নিশিতে আকাশ ঢাকবে কালো মেঘে। দশমী এবং একাদশীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি, এই ২ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সাধারণ মানুষের অবশ্য উন্মাদনায় খামতি নেই। উত্তর থেকে দক্ষিণ, কলকাতায় মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। শোভাবাজার রাজবাড়িতে বিকেল থেকে জনতার ঢল। আট থেকে আশি, সব বয়সের মানুষ হাজির হয়ে গিয়েছেন প্রতিমা দর্শনে। কারও পছন্দ থিম ভিত্তিক পুজো। কেউ খুঁজেছেন সাবেকিয়ানা। পরিবারের সকলে মিলে নতুন পোশাক পরে ঠাকুর দেখা চলছে। কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকেই দল বেঁধে বেরিয়ে পড়েছেন দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ে।

বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু ঠাকুর দেখা কিংবা নতুন পোশাক নয়, সঙ্গে অবশ্যই থাকবে জমাটি খাওয়াদাওয়া ও দেদার আড্ডা। ম্যাডক্স স্কোয়্যার বরাবরই পরিচিত আড্ডার জন্য। বিভিন্ন প্রজন্মের মানুষজন হাজির হয়ে যান পুজো প্রাঙ্গনে। চেয়ারে বসে চলে মনখোলা গল্প। পুজোর কয়েকজিন দৈনন্দিন জীবনের চাপ ও রোজনামচা ভুলে নিজের ইচ্ছে মতো বাঁচা।

শহরের যে সমস্ত পুজোয় জনতার ঢল নামছে, সেই তালিকায় রয়েছে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার, কলেজ স্কোয়্যার, কাশী বোস লেন, নলীন সরকার স্ট্রিট, হাতিবাগান সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী, বড়িশা ক্লাব, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বোসপুকুর শীতলামন্দির প্রমুখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget