এক্সপ্লোর

Durga Puja 2025: শ্রীরামপুরের এই পুজোর শিরায় শিরায় জড়িয়ে ইতিহাস, ছয় শতক ধরে চলছে রাজা রামমোহনের মামাবাড়ির পুজো

Durga Puja 2025: অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ি হিন্দুদের টোল হিসাবে পরিচিত ছিল। এই বাড়িতেই হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হতো।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শ্রীরামপুর চাতরা দেশগুরু ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজা (Durga Puja 2025) শ্রীরামপুর শহরের সবথেকে প্রাচীনতম পুজোগুলির মধ্যে একটি। এই পুজোর বয়স ৬০০ বছর অতিক্রম করেছে। তবে বদল হয়েছে স্থান। ইংরেজদের শাসনকালের আগে যে বাড়িতে পূজা হতো সেখানে আর পুজো হয় না। অবশ্য বর্তমানে যে বাড়িতে পুজো হচ্ছে সেটাও তিন শতক ধরে চলছে। এখনও পর্যন্ত সমস্ত প্রাচীন রীতিনীতি মেনেই চলে মাতৃশক্তির আরাধনা। 

অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ি হিন্দুদের টোল হিসাবে পরিচিত ছিল। এই বাড়িতেই কিন্তু হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হতো। দুর্গাপুজোর সময় দূরদূরান্ত থেকে ভক্তরা মাথায় ঝুড়ি করে চাল, কলা, নৈবেদ্য সবকিছু নিয়ে আসতেন এবং সেই দিয়েই হতো পূজার আয়োজন। তবে সময়ের সঙ্গে সবই বদলেছে। বছর কুড়ি আগে টোল-প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কিন্তু দূর্গা পুজো এখনো সেই একইভাবে চল আসছে। পরিবারের সদস্যরাই বর্তমানে এই পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন।

এই বাড়ির আবার আরেকটি পরিচয়ও রয়েছে। দেশগুরু ভট্টাচার্য বাড়ি, নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের (Raja Ram Mohan Roy) মামার বাড়িও বটে। রাজা রামমোহন রায়ের মা তারিনী দেবী ছিলেন এই বাড়ির মেয়ে। বাল্য বয়সে রাজা রামমোহন রায় নিজেই বেশ কয়েকবার পুজো কাটিয়ে গিয়েছিলেন তাঁর এই মামার বাড়িতে। ঠাকুরদালানে থাকা বংশ তালিকা দেখলেই এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যায়। 

আগে একটা সময় দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো শুরু হয়ে যেত মহালয়ার দিন থেকেই। তবে বর্তমানে এমন আর হয় না। কালের নিয়মে বর্তমানে পূজোর জৌলস আগের থেকে কমলেও পুজোর যে পরম্পরা একই রয়ে গেছে। এই বাড়িতে ষষ্ঠী থেকে পুজো শুরু হয়ে চলে দশমী পর্যন্ত। 

এখনো পর্যন্ত কিন্তু দশমীর দিন ঠাকুর নিরঞ্জন এর সময় সবার আগে এই ভট্টাচার্য বাড়ির ঠাকুর নিরঞ্জন হয়। তারপরে অন্যান্য ঠাকুর গঙ্গায় নিরঞ্জনের জন্য নিয়ে আসা হয়। পূজোর সমস্ত ভোগের রান্নার দায়িত্ব থাকে পুরোহিতদের উপরে। সমস্ত রান্না হয় গঙ্গার জল দিয়ে। ঠাকুরের ভোগ রান্নার জন্য এখনও কাঠের উনুন ও বিশেষ বাসনপত্রই ব্যবহার করা হয়। বর্তমানে হিন্দু টোল বন্ধ হয়ে গেলেও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রচুর ভক্তরা কিন্তু এই দিনগুলিতে দেশগুরু ভট্টাচার্যের বাড়িতেই আসেন, পুজো উপভোগ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget