এক্সপ্লোর

Kolkata News: বিসর্জনের সময় রাজ্যের দুই জেলার শোভাযাত্রায় আক্রান্ত পুলিশ ! গ্রেফতার ২

Durga Puja 2025 Police Attacked: একই দিনে দুই জেলায় আক্রান্ত পুলিশ

সমীরণ পাল, কমলকৃষ্ণ দে, কলকাতা:  বিসর্জনের সময়ে দুই জেলায় আক্রান্ত হল পুলিশ। খড়দায় পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে টিটাগড়ের একটি পুজো কমিটির বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে মত্ত অবস্থায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু-জনকে।
 
একই দিনে দুই জেলায় আক্রান্ত পুলিশ।একদিকে উত্তর ২৪ পরগনার খড়দা,আর অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুর। খড়দায় আক্রান্ত পুলিশ, জামালপুরে পুলিশকে মার। একেবারে প্রকাশ্যে হুমকি ধাক্কাধাক্কি। তারপর মারধর । শুক্রবার রাতে, খড়দার বলরাম পোস্ট অফিস মোড়ে এরকমই অভিযোগ ওঠে এক পুজো কমিটির উদ্যোক্তাদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর,রাসখোলা ঘাটে বিসর্জনের জন্য বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রা আসছিল। এর জেরে বিটি রোডে যানজটের সৃষ্টি হয়।তখন টিটাগড়ের একটি পুজো কমিটির উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য বলে পুলিশ।
 
তখনই দু'পক্ষের মধ্য়ে বাদানুবাদ শুরু হয়। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধর করেন পুজো কমিটির সদস্যরা। জখম হন ২-৩জন পুলিশকর্মী।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ। পাল্টা লাঠি চালায় তারা। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ব্য়ারাকপুর তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, পুলিশ যা করেছে ঠিক করেছে। অন্যদিকে,পূর্ব বর্ধমানের জামালপুরেও প্রতিমা বিসর্জনের সময় আক্রান্ত হল পুলিশ। 
 
অভিযোগ, উজিরপুর যুবক সংঘের প্রতিমা বিসর্জনের পর বেশ কয়েকজন যুবক মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন। সরিয়ে দিতে গেলে তাঁরা পাল্টা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারের উপর চড়াও হয় ও মারধর করে। জামালপুর  আক্রান্ত সিভিক ভলান্টিয়ার বলেন, কোথায় মেরেছে কোথায়? তোমাকে কোথায় মেরেছে? কোথায় মেরেছে কোথায় ঠোঁটে? উত্তর আসে, ঠোঁটে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget