Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja: কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ও হাতিবাগান সর্বজনীনে গিয়ে এই বিশেষ কমিটি পুজো উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে কোনও ধরনের VIP পাস চলবে না। সব VIP পাস বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা।

কলকাতা: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়। পদপিষ্ট হয়ে মৃত্যু ১৯ জনের। আর তারপরই প্রশাসনের তরফে দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। এর মধ্যে সব থেকে বড় নির্দেশ হল, বাতিল করা হয়েছে সমস্ত VIP পাস। নির্দেশ দেওয়া হয়েছে ঢোকার ও বেরোনোর জায়গায় কোনও ধরনের ফুড স্টল রাখা যাবে না।
আরও পড়ুন: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
আজ সপ্তমী। গতকাল চোরবাগানে ঠাকুর দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। ঘটনার পরই সমস্ত পুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসাশনের তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক দেওয়া হবে। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে একটা বিশেষ কমিটি।
চোরবাগানের ঘটনার পর তৈরি হওয়া বিশেষ দল কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলো ঘুরে দেখছেন। প্রথমে তাঁরা গিয়েছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে। তারপর তাঁরা গিয়েছিলেন কলেজ স্কোয়ারে। আর তারপর তাঁরা গিয়েছেন টাকা প্রত্যয়ে। সেখানে তাঁরা যাচ্ছেন, ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। আর তারপর প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তাঁরা।
কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ ও হাতিবাগান সর্বজনীনে গিয়ে এই বিশেষ কমিটি পুজো উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে কোনও ধরনের VIP পাস চলবে না। সব ধরনের VIP পাস বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা। কারণ, হিসাবে বলা হয়েছে এই প্যান্ডেলগুলোতে VIP পাশের ব্যবস্থা থাকলে সাধারণের জন্য যে লাইন, সেই লাইনে ঢোকার জায়গা কমমে যাচ্ছে। উল্টে VIP পাসের লোকজনের ঢোকার জায়গা বেড়ে যাচ্ছে। আর সেই কারণে সাধারণের লাইনে চাপ বাড়ছে। আর এই সব কারণেই হাতিবাগান সর্বজনীনে VIP পাস বাতিলের নির্দেশ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
এর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে কমানো হয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের সময়সীমা। প্যান্ডেলের ঢোকার রাস্তায় ও বেরোনোর রাস্তায় কোনও ফুড স্টল রাখা যাবে না বলেও নির্দেশিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে কোনও আলাদা VIP লাইন থাকবে না।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!























