এক্সপ্লোর

Durga Puja 2026: পুজোর ভিড়ে হাত সাফাই, বাঁকুড়ার লজ থেকে গ্রেফতার আন্তঃরাজ্য চক্রের ১৩ জন

Durga Puja: বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি লজে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য চক্রের ১৩ জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পুজোর (Durga Puja 2026) ভিড়কে কাজে লাগিয়ে একের পর এক মণ্ডপে দর্শনার্থীদের সোনার গয়না, ঘড়ি ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি লজে অভিযান চালানো হয়। তাতেই আন্তঃরাজ্য চক্রের ১৩ জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়েই রয়েছেন। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া দুইটি সোনার হার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পুজোর আগেই বাঁকুড়া শহরের ওই বেসরকারি লজে ঘাঁটি গেড়েছিল এই চক্রের সদস্যরা। পরিকল্পনা ছিল, পুজোর দিনগুলিতে বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে তাঁদের মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া। সেই মতোই শহরের একাধিক বড় পুজো মণ্ডপে ঘুরে ঘুরে সোনার গয়না, ঘড়ি ও মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে চক্রের সদস্যদের বিরুদ্ধে।

পুজোর মধ্যেই বাঁকুড়া সদর থানায় পৃথকভাবে অভিযোগ জানান দুই মহিলা। তাঁদের অভিযোগ, বাঁকুড়ার নতুনচটি সর্বজনীন ও মধ্য কেন্দুয়াডিহি সর্বজনীন পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে গিয়ে তাঁদের গলায় থাকা সোনার হার খোয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরেই গোবিন্দনগর বাসস্ট্যান্ড এলাকার ওই বেসরকারি লজে হানা দেন তদন্তকারীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় ওই ১৩ জনকে।

আরও পড়ুন:- দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ 

ধৃত এই ১৩ জনের মধ্যে কারও বাড়ি উত্তরপ্রদেশ, কারও বা বিহার, কেউ আবার ঝাড়খণ্ড বা ওড়িশার বাসিন্দা। এই ১৩ ধৃতদের মধ্যে দু’জন মহিলার বয়স ৬০ বছরের বেশি বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে অভিযোগকারীদের খোয়া যাওয়া দু'টি সোনার হার উদ্ধার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার, ২২ অক্টোবর বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং বাঁকুড়া শহরের অন্য কোনও চুরি বা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এই ধৃতদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুজোর মরশুমে শহরের বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে এই চক্রের সক্রিয়তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget