এক্সপ্লোর

Durga Puja Rally: দুর্গাপুজোর পদযাত্রায় মিশবে বাউলের সুর, অনুষ্ঠানে তারকা সমাবেশ

Durga Puja 2022: দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja 2022) হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতায় পদযাত্রা: UNESCO-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই প্রেক্ষাপটেই, আজ দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে। মূল পদযাত্রাটি হবে কলকাতায়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপক মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দল মত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

যান চলাচল নিয়ন্ত্রণ: দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা ঘিরে তত্পর কলকাতা পুলিশ (Kolkata Police) । এর জন্য আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদাগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। আজ রেড রোড ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে।

আরও পড়ুন: Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget