এক্সপ্লোর

Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি

UNESCO Heritage: জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপন মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দলমত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO Heritage) স্বীকৃতি পেয়েছ। সেই উপলক্ষে শহরে বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রা (Durga Puja March)। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে দুপুর ২টোয় শুরু হবে মিছিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ইউনেস্কোর প্রতিনিধিরা (Kolkata)। 

বৃহস্পতিবার শহরে দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রা

তার আগে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "আমাদের কালকে, দুর্গোৎসব একমাস আগেই এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে। কাল আমরা UNESCO-কে থ্যাঙ্কস দিয়ে প্রোগ্রাম শুরু করছি। বেলা ২টোর মধ্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। তাঁরা আসুন দয়া করে।"

UNESCO-র 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই প্রেক্ষাপটেই, বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে। মূল পদযাত্রাটি হবে কলকাতায়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা

এছাড়াও জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপন মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দলমত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যাঁরা হাঁটতে ইচ্ছুক জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওখানে, বিশ্ববন্দিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ছুঁয়ে। আমরা বিশ্ববাংলা, বিশ্বসেরা মা দুর্গা, গর্বের সঙ্গে আমরা কাল মিছিলটা করব। জেলায় জেলায় জেলার পুজো কমিটিগুলো করছে। আর কলকাতায় সল্টলেক, রাজারহাট, হাওড়ার আরবানটা, কলকাতাটা কলকাতায় থাকছে। বেলা ২টোয় মিছিল আমরা স্টার্ট করব। ওখান থেকে পায়ে পায়ে হেঁটে, আমরা ৭টা ওয়ার্ডের মধ্যে দিয়ে এসে আমরা রেড রোডে মিলিত হব।"

কিন্তু, বঙ্গের দুর্গাপুজোর হেরিটেজ শিরোপা লাভকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচির গায়েও লেগেছে রাজনীতির রং। মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়ে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু, এই নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, "আমি যাব না, আসলে এটায় ওঁর কৃতিত্ব নেই, তাই হাঁকডাক করছেন।" বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি rally ছাড়া আর কী করছেন?"

দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রায় শামিল হতে নারাজ বিজেপি

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "দেখুন ওঁদের সংকীর্ণ মানসিকতা বোঝাই যাচ্ছে। ইউনেস্কো-কে ধন্যবাদ জানিয়ে করা। তার মধ্যেও রাজনীতি খুঁজছেন। উনি যাবেন না, ঠিক আছে। কিন্তু ওঁকে বাদ দিয়ে আশেপাশের অনেক পুজো কমিটি আছে, তারা অংশ নেবে।" বৃহস্পতিবার দুপুর ২টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু হবে এই পদযাত্রা। শেষ হবে রেড রোডে।

সেরা শিরোনাম

Leader of Opposition: কে হবেন পরবর্তী বিরোধী দলনেতা? ১০ দিনের মধ্যেই হবে সিদ্ধান্ত, সপ্তমে বাকযুদ্ধের পারদ
কে হবেন পরবর্তী বিরোধী দলনেতা? ১০ দিনের মধ্যেই হবে সিদ্ধান্ত, সপ্তমে বাকযুদ্ধের পারদ
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget