এক্সপ্লোর

Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

নবপত্রিকা স্নানের পর মহাস্নান, অষ্ট কলস স্নান, তারপর দেবীকে আবাহন।  তারপর ঘটে হয় দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা। এরপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু হয় মায়ের আরাধনা।  

কলকাতা :  সপ্তমী ৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। নবপত্রিকা স্নানের পর মহাস্নান, অষ্ট কলস স্নান, তারপর দেবীকে আবাহন।  তারপর ঘটে হয় দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা। এরপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু হবে মায়ের আরাধনা।  

নবপত্রিকা শব্দের অর্থ ৯টি গাছের পাতা। তবে দুর্গাপুজোয় নবপত্রিকা ৯টি পাতা নয়, ৯টি উদ্ভিদ,যা কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। প্রথমে পাতাশুদ্ধ একটি কলা গাছের সঙ্গে অপর ৮টি মূল এবং পাতা সহ উদ্ভিদগুলি বাঁধা হয়। সঙ্গে দেওয়া হয় এক জোড়া বেল। সবগুলিকে বাঁধা হয় সাদা অপরাজিতা লতা দিয়ে। তারপর লালপাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীর সকালে নটি গাছের সমন্বয়ে কলা বউ এসে বসে গণেশের পাশে। বাঙালিদের মধ্যে প্রচলিত ধারণা, কলা বউ গণেশের স্ত্রী। এটা একেবারেই ভ্রান্ত ভুল ধারণা। নবপত্রিকা আসলে দেবী দুর্গারই রূপ। এই গাছ আদৌ গণেশের স্ত্রী নন, বরং মা দুর্গা অর্থাৎ গণেশের জননী।  

কলাবউ বা নবপত্রিকা সম্পর্কে কী বলছে বেলুড় মঠ ? দেবীকে  আহ্বান করার জন্য একটি জীবন্ত মাধ্যমের প্রয়োজন হয়। যেমন দুর্গাপুজোর  ষষ্ঠীতে  বেল গাছ বা  বেলের ডালে দেবত্বকে আহ্বান করা হয়। আবার সপ্তমী তিথিতে নবপত্রিকা বা  নয়টি গাছের একটি গুচ্ছে দেবতাকে আহ্বান করা হয় । এই নবপত্রিকার মধ্যেও থাকে বেল গাছ।  এই নয়টি গাছকে একত্রে আঁটি বেঁধে, আনুষ্ঠানিক স্নান করিয়ে, বস্ত্রে ঢাকা হয়। বেলুড় মঠে নবপত্রিকা স্নানের পর গেরুয়া রঙের কাপড়ে ঢেকে দুর্গা প্রতিমার ডান পাশে রাখা হয়। তারপর একটি কাঠের আসনে স্থাপন করা হয়। এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু হয় মাতৃ বন্দনা। 

এরপর সপ্তমী তিথিতে  বিভিন্ন উপকরণ ব্যবহার করে দর্পণে দেবীর মহাস্নান হয়।  এরপরের রীতিই দেবীর প্রাণপ্রতিষ্ঠা। তারপর ষোলটি সামগ্রী দিয়ে ষোড়শ উপাচার পুজো হয় দেবীর। সপ্তমীর পুজো দেবীকে ভোগ  নিবেদন ও সন্ধেয়  আরতির মাধ্যমে সমাপ্ত হয়।

পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখায় পাওয়া যায়, 'নবপত্রিকার প্রত্যেকটি উদ্ভিদ, ফল এবং ফুলের অধিষ্ঠাত্রী দেবীরা এইদিন সকলেই দুর্গার এক-একটি রূপ এবং সমাহারে তাদের নবদুর্গা বলা হয়। পুজোর সময় বলতে হয়, নবপত্রিকার আবাসিনী নবদুর্গাকে আমার প্রণাম। নবপত্রিকা-বাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ।'

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Advertisement

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget