এক্সপ্লোর

Durgapuja 2025: টালা প্রত্যয় থেকে ম্য়াডক্স স্কয়ার, বৃষ্টি উপেক্ষা করেই নবমীতে ঢল মানুষের

Durgapuja 2025 Update: প্যান্ডেলের ওপর আচ্ছাদন তৈরি করা হয়েছে। বৃষ্টিতে ভেজার কোনও সম্ভাবনা নেই। একবার টালা প্রত্যয় প্যান্ডেলে ঢুকে পড়তে পারলে পুজো মণ্ডপ দেখতে মোট ৪৫ মিনিট সময় পাওয়া যাবে। 

কলকাতা: রাত পোহালেই বিষাদের দশমী। ফের এক বছরের অপেক্ষা। তার আগে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকাল থেকে মণ্ডপে-মণ্ডপে ভিড়। এরমধ্য়েই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ রাতের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যার প্রভাব পড়বে বিভিন্ন পুজো মণ্ডপে। প্রতিবারের মতই এবারও চমক দিয়েছে টালা প্রত্যয়। প্যান্ডেলের ওপর আচ্ছাদন তৈরি করা হয়েছে। বৃষ্টিতে ভেজার কোনও সম্ভাবনা নেই। একবার টালা প্রত্যয় প্যান্ডেলে ঢুকে পড়তে পারলে পুজো মণ্ডপ দেখতে মোট ৪৫ মিনিট সময় পাওয়া যাবে। 

এবার 'বীজ অঙ্গন' হল টালা প্রত্যয়ের থিম। কৃষিকার্যের বিভিন্ন মুহূর্তের ছবি ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। আর কৃষিকার্যের সঙ্গে বৃষ্টির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে। কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে যাতে পুজো ও মণ্ডপ দেখতে না হয়, তার বন্দোবস্তই করা হয়েছে মণ্ডপে। মানুষ কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই রীতিমত নেমে পড়েছে পথে। সবাই ঠাকুর দেখতে মরিয়া। আজই শেষ সুযোগ। তাই সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন না।

অন্য়দিকে শহরের অন্য প্রান্তে ম্য়াডক্স স্কয়ারেও প্রতি বছরের মত এবারও নবমীতে মানুষের ঢল নেমেছে। এবার নাটমন্দিরের আদলে তৈরি হয়েছে ম্যাডক্স স্কোয়ারের মণ্ডপ। মায়ের সাবেকি প্রতিমা, সাবেকি রূপ যা দেখতে দূরদূরান্ত থেকে জনসমাগত হয়। গত ২৩ সেপ্টেম্বর থেকে এই ম্যাডস্ক স্কয়ারের মণ্ডপ প্রাঙ্গন জলের তলায় চলে গিয়েছিল প্রায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। নবমীর রাতেই দুর্যোগের ভ্রুকুটি রয়েছে। তবে সবকিছু পেরিয়ে সবাই মহা আরতির অপেক্ষায় ভিড় বাড়িয়েছিলেন। সব মিলিয়ে নবমীর রাত যত বাড়ছে, ভিড় ততই বাড়ছে। 

এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে সেলেবদের পুজোর আনন্দ উপভোগ করতে দেখা গেল। মহা ধুমধামে মহানবমী। শিবমন্দিরে ধুনুচি নাচে দেখা গেল টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দুর্গাপুজোয় দেখা গেল একেবারে অন্য মেজাজে। অষ্টমীর পর নবমীতেও একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখলেন তিনি। মহানবমীতে সুরুচি সংঘের পুজোয় তারকারা। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ঢাকা বাজালেন দুজনেই। শ্রীভূমিতে মহানবমীর সন্ধেয় ঢাক বাজালেন মন্ত্রী সুজিত বসু। পাশে দাঁড়িয়ে কাঁসর বাজালেন মন্ত্রী কন্যা। মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁসর বাজিয়ে মাতৃবন্দনায় মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RRG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget