এক্সপ্লোর

Durgapur Accident:স্কুটার আরোহীকে ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে গেল সরকারি বাস, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে

West Burdwan Accident: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরে (Durgapur) সরকারি বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু। স্কুটার সমেত আরোহীকে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে টেনে নিয়ে গেল সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সমেত আরোহীকে ছেঁচড়ে টেনে নিয়ে যায় বাস। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। 

ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে: রাস্তায় রক্ত আর মাংসপিণ্ড ঝরতে ঝরতে স্কুটি সমেত ব্যক্তিকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এই ঘটনা দেখেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। আর দেখামাত্রই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তাঁরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের ডিপিএলের রাস্তা ধরে প্রচন্ড গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যামনের সংস্থার কার্যালয়ের দিকে। স্কুটি নিয়ে এক ব্যক্তি গ্যামনের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মেরে প্রায় ৫০০ মিটার ছেঁচড়ে নিয়ে এসে কার্যালয়ের বাইরে পড়ে ব্যক্তির দেহ। আর স্কুটি সহ বাসটি। সংস্থার কার্যালয়ের সামনে যেতেই পালিয়ে যায় চালক এবং খালাসি। স্থা্নীয়দের অভিযোগ, বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিনিয়ত যেভাবে একের পর এক বেপরোয়া গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস যাতায়াত করে তাতে তাঁরা আতঙ্কের মধ্যেই থাকেন। যতক্ষণ না পর্যন্ত ওই চালককে বরখাস্ত এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। উত্তেজিত জনতা SBSTC ডিপোতে ঢোকার চেষ্টা করেন। পুলিশ আটকায় বিক্ষোভকারীদের। 

দিনকয়েক আগে পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হয় চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বের করা হয়। গত ১৬ মে সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করে মারিশদা থানার পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget