এক্সপ্লোর

Flight Problem: তীব্র ঝাঁকুনিতে ছিঁড়ল সিটবেল্ট, ৩৭ হাজার ফুট উচ্চতায় বিমানে ঝাঁকুনি; দেখুন অন্ডালের সেই ভিডিও

Durgapur Andal Flight Air Turbulence: শনিবারের পর রবিবার। মাঝ আকাশে ফের ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান। তীব্র ঝাঁকুনিতে ছিঁড়ল সিটবেল্ট।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালে (Andal) নামার আগে এয়ার টার্বুলেন্সে (Air Turbulence) স্পাইস জেটের বিমান। তীব্র ঝাঁকুনিতে আহত কয়েকজন যাত্রী। হাসপাতালে ভর্তি করা হয়ে ১০জনকে। তবে এঁদের মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে উড়ান পরিষেবা। আহতদের মধ্যে ৮ জনকে আজই তাঁদের পরিবার বাড়ি নিয়ে গিয়েছে। এক জন মহিলা এখনও ভর্তি রয়েছেন অন্ডালের হাসপাতালে। আরেক জন আহতকে দুর্গাপুরের (Durgapur) একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

ঠিক কী ঘটেছিল?  

শনিবারের পর রবিবার। মাঝ আকাশে ফের ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান। তীব্র ঝাঁকুনিতে ছিঁড়ল সিটবেল্ট। আহত বেশ কয়েকজন যাত্রী, হাসপাতালে ভর্তি ১০জন। সিভিয়ার এয়ার টার্বুলেন্সে পড়ার ফলেই এই ঘটনা, জানিয়েছিল ATC। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানন্দরে অবতরণের ঠিক আগে।

রোজকার মতো এদিন সন্ধ্যায় মুম্বই থেকে দুর্গাপুর আসছিল স্পাইস জেটের একটি বিমান। পুলিশ সূত্রে খবর, ওই সময় ওই এলাকায় ঝড় ও বৃষ্টি চলছিল। অবতরণের আগে ৩৭ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন হঠাত্‍ বিমানটি এয়ার টার্বুলেন্সে পড়ে। তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকের সিটবেল্ট ছিঁড়ে যায়। 

 

ATC-র সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিমানটি আরও নীচে নামিয়ে আনেন পাইলট। পরিস্থিতি সামাল দিয়ে সোয়া সাতটা নাগাদ বিমান অবতরণ করান তিনি। সূত্রের খবর, আহত হন প্রায় ৪০ জন যাত্রী। অবতরণের পর তাঁদের প্রাথমিক চিকিত্সা করা হয়। ১০ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।

স্পাইস জেটের এক মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে দুর্গাপুর আসার সময় অবতরণের আগে এয়ার টার্বুলেন্সে পড়ে SG945 বোয়িং 737 বিমান। ঘটনাটি দুর্ভাগ্যজনক। আহত যাত্রীদের সব রকম সাহায্য করা হচ্ছে। ATC সূত্রে খবর, বিমানটি যে এয়ার টার্বুলেন্সে পড়ে সেটি সিভিয়ার ক্যাটিগরির। যার ফলে বিমানের ভিতরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।


শনিবারও একইভাবে ঝড়ের সময় এয়ার টার্বুলেন্সে পড়ে আগরতলা থেকে কলকাতাগামী একটি বিমান। যার জেরে ৫৮ মিনিট দেরিতে সেটি অবতরণ করে কলকাতায়।

 

 

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget