এক্সপ্লোর

Durgapur News: নদী তীরবর্তী এই ৪ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ! ফের জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ

Flood Situation in Multiple District: জোড়া ফলার জেরে বিপর্যস্ত একাধিক এলাকা, বন্যা পরিস্থিতি আশঙ্কা এই জেলাগুলিতে, জল ছাড়া শুরু করল  দুর্গাপুর ব্যারেজ

মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: প্রতিবছরের মতো চলতি বছরেরও ভারী বর্ষণে প্লাবিত হয় রাজ্যের একাধিক জেলা। এদিকে এহেন পরিস্থিতির মাঝেই জল ছাড়ে ডিভিসি। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগ এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গতকয়েক দিন ধরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলার জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। প্রভাব পড়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও। জমা জলের চাপও বেড়েছে। আর এরই মাঝে ফের ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে । এহেন সময়ে তাহলে কি ফের সিঁদুরে মেঘ জেলায় জেলায়? মূলত দামোদর তীরবর্তী এলাকায় বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া বন্যা পরিস্থিতি আশঙ্কার বার্তা জানিয়ে সতর্ক করা হয়েছে। 

 দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ বেড়ে হয়েছে ১  লক্ষ ৩১ হাজার কিউসেক। মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে এক লক্ষ এবং পাঞ্চেত থেকে ৪৯,৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সম্প্রতি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। এরপরেই প্লাবিত হয়ে পড়ে ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। আর ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলা হয়,  'ম্যান মেড বন্যা' !

অপরদিকে তা মেনে নেন বিজেপি নেতা শমীক থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কিন্তু ঘুরিয়ে শেষমেষ 'ম্যান মেড বন্যা' এর জন্য শাসকদলকেই কাঠগড়ায় তোলে এবার বিজেপির শীর্ষ নের্তৃত্ব। সেসময় সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,'বন্যার হলুদ সতর্কতা  সকালে তুলে নিয়েছে DVC। এবার DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন। কেন উনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়ছেন?' প্রশ্ন তোলেন তিনি। 

আরও পড়ুন, RG কর-কাণ্ডে ধৃত DYFI নেতা কলতানের মামলা উঠল হাইকোর্টে, শুনানি কবে ?

এদিকে সেসময় জল স্ফীতিতে মুণ্ডেশ্বরী নদীর উপর ভেঙে পড়েছিল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানান মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।এরপরেই রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমায় ডিভিসি। ডিভিসি-র বিরুদ্ধে 'ম্যান মেড' বন্যার অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। একই ইস্যুতে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছিলেন,  'গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখনই জল ছেড়ে বিপদ বাড়ায়। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে', অভিযোগ তৃণমূল নেতার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget