এক্সপ্লোর

Kolkata Crime News : 'বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক' মেট্রোপলিটানে খুনের পিছনে চাঞ্চল্যকর তথ্য

Metropolitan Murder : শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত।

ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, কলকাতা : অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা। ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ রফিয়া শাকিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। 

 বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ             

পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।  

একের পর এক কোপ                 

প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়েই বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক। আর তারপরই মেট্রোপলিটানে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে।  তারপর রাস্তার ওপরই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজনই ছুটে হামলাকারীকে ধরে। 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে। এবার এই ঘটনার পিছনে আসল কারণ কী,  কার কী ভূমিকা , খতিয়ে দেখা হচ্ছে।  

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছিলেন, ছুরি দিয়ে তরুণীর হাতে এবং গলায় কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে। এমার্জেন্সি OT-তে তরুণীর অস্ত্রোপচার হয়। রাত দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণেই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  

ব্যক্তিগত সম্পর্কের জেরেই মহিলার উপর হামলা, জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এলেও, খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় হামলা চালিয়ে যেভাবে তরুণীকে খুন করা হল, তাতে এই শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছেই। 

 

 

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget