এক্সপ্লোর

Rotten Food: পিৎজায় ফাঙ্গাস! খাবার থেকে বেরোচ্ছে পচা, বাসি গন্ধ, শাটার নামল এই দোকানের

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারে বেকারি সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই দ্রুত অ্যাকশন নিল পুলিশ

দুর্গাপুর: ছোট-বড়-নামী-অনামী বহু রেস্তোরাঁর খাবারে মিশেছে ভেজাল। খাস কলকাতাতেই কমপক্ষে ৫৪টা রেস্তোরাঁ, খাবার দোকানের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে পুরসভা। কোথাও মিলেছে পচা খাবার, ফ্রিজারে রাখা মাংস। আবার কোথাও দেওয়ালে করার রং মিশেছে বিরিয়ানিতে। সামনে এসেছে ছাতা ধরা মোমোর ছবিও। এতদিন ধরে এসব খাবারই সাজিয়ে-গুছিয়ে তুলে দেওয়া হচ্ছিল খাদ্যরসিক বাঙালির পাতে। আর এবার এমনই এক ঘটনা ঘটল দুর্গাপুরে। 

পিৎজায় ফাঙ্গাস! খাবার থেকে বেরোচ্ছে পচা, বাসি গন্ধ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারে বেকারি সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই দ্রুত অ্যাকশন নিল পুলিশ। সাময়িকভাবে বন্ধ করা হল দোকানের ঝাঁপ। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করল ওই  দোকান কর্তৃপক্ষ। 

দোকানের কর্মীর দাবি, 'হ্যাঁ ওই প্রোডাক্টে একটু গন্ধ ছিল। আমাদের দোকানে যে প্রোডাক্ট আসে তা দিনের দিন সেল না হলে আবার রিটার্ন চলে যায়। কোনও কারণবশত হয়তো রয়ে গেছে ওই পিৎজা। কেন এমনটা হল তা খতিয়ে দেখা হচ্ছে।'           

অভিযোগকারী ক্রেতা বলেন, 'আমার সাড়ে তিন বছরের মেয়ে আবদার করেছিল পিৎজা খাবে। আমি সেই শুনে এই দোকানে আসি। সেখান থেকে ৬৫ টাকা দিয়ে এই পিৎজা কিনি। দোকান থেকে গরম করে দিয়েছিল। আমি প্যাকেটে করে নিয়ে যাই। এরপর মেয়ে প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে। সেই সময় কী মনে হতে আমি একটু টেস্ট করে দেখি ভয়ঙ্কর দুর্গন্ধ বেরচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বাকি পিৎজা প্যাকেটে করে দোকানে যাই। কর্মীরাও গন্ধ শুঁকে স্বীকার করেছে এর সত্যতা। বলছে টাকা ফেরত দিচ্ছি। কিন্তু আমার মেয়ের যদি কিছু হত তাহলে দায় কে নিত?'                  

মঙ্গলবার থেকে শুরু হয়েছিল খাদ্য সুরক্ষা সপ্তাহ। বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহে, রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে অভিযানে উঠে এসেছে ভয়ঙ্কর ছবি। 

পচা বা অস্বাস্থ্যকর খাবার থেকে তাৎক্ষণিকভাবে যেমন বমি, ডায়ারিয়া, পেট ব্যথা, অ্যালার্জি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মধ্যে দিয়ে এইসব ভেজাল ও ক্ষতিকর পদার্থ যদি দীর্ঘদিন ধরে পেটে যায় তাহলে শরীরে তো কুপ্রভাব পড়েই, এছাড়া অঙ্গহানি থেকে শুরু করে জীবন বিপন্ন পর্যন্ত হয়ে যেতে পারে। তেমনই দীর্ঘদিন ধরে এসব খেলে লিভার, কিডনির ক্রনিক অর্থাৎ দীর্ঘমেয়াদি অসুখেও পাড়তে হতে পারে আমাদের। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget