এক্সপ্লোর

Durgapur Incident: সেদিন রাতে কী হয়েছিল ডাক্তারি পড়ুয়ার সঙ্গে? ভয়ঙ্কর অভিযোগ দুর্গাপুরের নির্যাতিতার

Durgapur Case: ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল। পড়ুয়ার মোবাইল কেড়ে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছিল আগেই।

হিন্দোল দে, আবির দত্ত, মনোজ বন্দ্যোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, দুর্গাপুর : ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঠিক কী ঘটেছিল শুক্রবার রাতে? কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে খাবার আনতে যান দুই ডাক্তারি পড়ুয়া। অন্ধকারে তাঁদের পিছু নেয় ৩ জন, অভিযোগ নির্যাতিতার। ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেন দুই ডাক্তারি পড়ুয়া। সহপাঠী পালালেও ওই ছাত্রীকে আটকে টেনে-হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায় ৩ অভিযুক্ত। পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে নিয়ে যায় ৩ অভিযুক্ত। জঙ্গলে নিয়ে গিয়ে চলে নির্যাতন, অভিযোগ পড়ুয়ার। তারপর সেখানে আরও ২ জন হাজির হয়, দাবি নির্যাতিতার। ২ জনকে দেখে পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে পালিয়ে যায় ৩ জন। কিছুক্ষণ পর ৩ অভিযুক্ত জঙ্গলে ফিরে এসে টাকা চায় বলে অভিযোগ। পড়ুয়ার মোবাইল থেকেই সহপাঠীকে ফোন করে ডাকা হয়। তারপর সহপাঠীর সঙ্গেই কলেজে ক্যাম্পাসে ফিরে যান নির্যাতিতা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে সেদিনের ঘটনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা পড়ুয়া। 

অন্যদিকে, অবশেষে উদ্ধার হয়েছে নির্যাতিতা মেডিক্যাল পড়ুয়ার মোবাইল। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল। পড়ুয়ার মোবাইল কেড়ে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছিল আগেই। সেই কেড়ে নেওয়া মোবাইলের সূত্র ধরেই ৩ জনের নাগাল পেল পুলিশ। এর পাশাপাশি শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। আর তাতেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলেজ ক্যাম্পসের সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে ঘটনার দিন শুক্রবার ১০ অক্টোবর: রাত ৭.৫৮ মিনিটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে, খবর পুলিশ সূত্রে। ১০ অক্টোবর: রাত ৭.৫৮ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তাঁর সহপাঠী। ১০ অক্টোবর: রাত ৮.৪২-মিনিটে সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে। ১০ অক্টোবর: রাত ৮.৪৮ মিনিটে আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী। ১০ অক্টোবর: রাত ৯.২৯ মিনিটে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তাঁর সহপাঠীকে। ১০ অক্টোবর: রাত ৯.৩১ মিনিটে গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা, খবর পুলিশ সূত্রে। 

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩। পুলিশের হাতে গ্রেফতার তিন জনই এলাকার বাসিন্দা। ধৃত বছর একুশের অপু বাউড়ি বিজড়া বাউড়িপাড়ার বাসিন্দা, ২৩ বছর বয়সের ফিরদৌস শেখ বিজড়া বাউড়িপাড়ার বাসিন্দা, ৩১ বছরের শেখ রিয়াজউদ্দিন বিজড়া ডাঙাপাড়ার বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও শোনা গিয়েছে। এখনও অধরা ২ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget