এক্সপ্লোর

Durgapur News: দুর্গাপুরকাণ্ডে আরও ১ জন গ্রেফতার, মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৫

Durgapur News: দুর্গাপুরকাণ্ডে আজ সোমবার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম শেখ সফিকুল। এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল সে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও একজন। রবিবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার সকালে একজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেট। এই নিয়ে দুর্গাপুরকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল মোট ৫ জন। আজ সোমবার সকালে প্রথমে গ্রেফতার করা হয় শেখ নাসিরউদ্দিনকে। এই ব্যক্তিকে গতকাল আটক করা হয়েছিল। তারপর চলে জিজ্ঞাসাবাদ। আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজের পাশে বিজড়া গ্রামের তিনপাড়ায় এই ব্যক্তির বাড়ি। 

সোমবার সকালে আরেকজন যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম সফিকুল শেখ। দুর্গাপুরের গোপাল মাঠ অঞ্চল থেকে গ্রেফতার হয়েছে এই অভিযুক্ত। এক আত্মীয়ের বাড়িতে গা-ঢাকা দিয়েছিল সে। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজই এই ২ ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাদের হেফাজতের চেয়ে আবেদন করবে পুলিশ। রবিবার যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আগেই ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে। এবার নতুন করে গ্রেফতার হওয়া ২ জনকেও হেফাজতে নিতে চায় পুলিশ। ৫ ধৃতকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে পুলিশ। আজ গ্রেফতার হওয়া ৫ জনকে ঘটনাস্থলে নিয়ে যেতে পারে পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে শোনা গিয়েছে। 

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পঞ্চম যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে সে পলাতক ছিল। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে ধরা পড়েছে সফিকুল শেখ নামের এই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরকাণ্ডে রবিবার যে ৩ জন গ্রেফতার হয়েছিল, তারা সকলেই স্থানীয় বাসিন্দা। গ্রেফতার হওয়া চতুর্থ ব্যক্তিও ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুর 'গণধর্ষণ' কাণ্ডে গ্রেফতার হওয়া চতুর্থ ব্যক্তি শেখ নাসিরউদ্দিন আইকিউ সিটি মেডিক্যাল কলেজ সংলগ্ন বিজড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। গতকাল যে ৩ জন গ্রেফতার হয়, তারাও বিজড়া গ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা। 

গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও। কেন ক্যাম্পাস চত্বরে দোকান থাকতেও তরুণীকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন তিনি, তা নিয়েই প্রশ্ন আগেই উঠেছে। ওই সহপাঠীকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। তবে এখনও তাঁকে আটক কিংবা গ্রেফতার এসব কিছু করা হয়নি। এই ঘটনায় তরুণীর ওই সহপাঠী জড়িত থাকতে পারেন বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...
অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...
News Live Updates: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget