এক্সপ্লোর

Durgapur: দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে ৪ জনের কঙ্কাল উদ্ধার

Durgapur News: পূর্ব বর্ধমানের বুদবুদে এক পরিবারের ৪ জন আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। কঙ্কালগুলি তাঁদের, অনুমান পুলিশের।

দুর্গাপুর: একটা নয়, দুটো নয়, একসঙ্গে চার চারটে কঙ্কাল উদ্ধার জঙ্গল থেকে। দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গলে় ৪ জনের কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ১ শিশু, ২ মহিলা ও ১ পুরুষের কঙ্কাল উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের বুদবুদে এক পরিবারের ৪ জন আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। কঙ্কালগুলি তাঁদের, অনুমান পুলিশের। গতকাল এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। আত্মহত্যা না খুনের ঘটনা, তদন্ত করে দেখছে কাঁকসা থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই একই পরিবারের চারজন নিঁখোজ থাকায় পুলিশের প্রাথমিক অনুমান যে চারটে কঙ্কার একই পরিবারের হবে। তবে পুরো বিষয়ের তদন্তে নেমেছে পুলিশ।

এমনই ঘটনা ঘটেছিল গত মাসে সাঁকরাইলে। সেখানে বটতলায় এক ঝোপের মধ্য়ে থেকে উদ্ধার হয়েছিল এক বৃদ্ধার মৃতদেহ। কিন্তু সেই বৃদ্ধার দেব যেভাবে পড়েছিল, তাতে আঁতকে উঠেছিলেন অনেকেই। দেখা যায় দেহটির চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মাথার খুলির বড় অংশ উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই বৃদ্ধার আত্মীয়-স্বজন। সেই বৃদ্ধার নাম জানা গিয়েছিল শান্তি মালিক। তাঁর বয়স ৬৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছিল যে বৃদ্ধা যে বাগানে থাকতেন, সেখানে একটি খাটাল ছিল। চারটি গরু ছিল। তাদের লালন পালন করা থেকে শুরু করে সারাদিন সেখানেই সময় কাটাতেন মৃত বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে খাটাল থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁর মেয়ে জামাইরা থাকেন। প্রতিদিন শান্তি মালিক রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন। এরপর খাওয়া শেষে তিনি খাটালে ফিরে এসে একাই ঘুমোতেন। কিন্তু যেদিন বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায়, তার আগের রাতে মেয়ের বাড়িতে খেতে যাননি শান্তিদেবী। ঘটনার তদন্ত করছিল স্থানীয় পুলিশ।

ওড়িশা থেকে একটি চাঞ্চল্যকর খবর এসেছিল কিছুদিন আগে। মাটি খুঁজে বোনের কঙ্কাল তুলে এনেছিলেন দাদা। সেই কঙ্কাল নিয়েই সোজা ব্যাঙ্কে চলে গিয়েছিলেন সেই ব্যক্তি। লক্ষ্য ছিল বোনের অ্য়াকাউন্ট থেকে টাকা তোলা। সেই অ্য়াকাউন্টে না কি ১৯৩০০ টাকা ছিল। যে টাকা তুলতেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন দাদা। ওড়িশার কেওনঝরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে। যে ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম জিতু মুন্ডা। যিনি দিয়ানালির বাসিন্দা। তাঁর বোন কাঁকড়া মুন্ডা প্রয়াত হয়েছিলেন। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget