এক্সপ্লোর

Durgapur Molestation Case : রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিন্তু ঘটনা তো ঘটে ভর সন্ধেয়! দুর্গাপুরের কলেজে কী বলছে CCTV?

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী দুর্গাপুরকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন,  রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? যদিও, সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গাপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক, ঘটনার সময় নিয়ে প্রশ্ন উঠেছে।
  • নির্যাতিতার বাবা জানান, রাত সাড়ে ৯টায় তিনি ধর্ষণের খবর পান।
  • সিসিটিভি ফুটেজ ও পুলিশি তথ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলছে না।
  • ঘটনাটি কলেজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঘটেছে।

 

হিন্দোল দে ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন...তারপরই উঠেছে ভয়ঙ্কর অভিযোগ । এরইমধ্য়ে ঘটনার সময় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্য়মন্ত্রী দুর্গাপুরকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন,  রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরোল? যদিও, সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য ও নির্যাতিতার বাবার বক্তব্য

সোমবার, নির্যাতিতা মেডিক্য়াল পড়ুয়ার বাবা বলেন, মেয়ের ওপর যে অত্য়াচার হয়েছে, তার খবর তিনি পেয়েছেন শুক্রবার রাত সাড়ে ৯টায়। বলেন, 'ওই যে মমতা ম্য়াডাম বললেন যে সন্ধে ৭টার সময় বাড়িতে বেরোবে না। তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না। চাকরি করবে না। এখানে এটা কী? আমরা কী আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত ১২টার সময় হয়েছে, যে ১২টার সময় বেরোচ্ছে। আমার কাছে ফোন গেছে সাড়ে ৯টার সময়। সাড়ে ৯টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে ধর্ষণ হয়েছে।'             

এই প্রেক্ষিতেই প্রাক্তন পুলিশ কর্তারাও প্রশ্ন তুলছেন, তাহলে মুখ্য়মন্ত্রী রাত সাড়ে বারোটার তত্ত্ব পেলেন কোথা থেকে? সবমিলিয়ে, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে এখন জোর বিতর্ক              

কোথায় ঘটে এই ঘটনা ? 

CCTV ফুটেজে পাওয়া তথ্য অনুসারে, ঘটনাটা এমন একটা জায়গায় হয়েছে,  যার আশেপাশেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। সেই জায়গা তাঁর কলেজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে! ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্য়াভিনিউ ধরে প্রায় দেড় কিলোমিটার গেলেই রয়েছে CRPF ক্যাম্প। ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। ঘটনাস্থল থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার দূরত্ব পাঁচ কিলোমিটার। সাড়ে চার কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার 'B' জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের DC ইস্টের অফিস সাড়ে সাত কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে সাড়ে আট কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউয়ের পাশে এই জায়গায়। এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আই কিউ সিটি হাসপাতালের দূরত্ব তিন দশমিক নয় কিলোমিটার।             

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget