এক্সপ্লোর

Durgapur Molestation : দুর্গাপুরে নির্যাতনকাণ্ডে দিন কী করছিলেন তাঁর সহপাঠী? কে ফোন করে ডাকে তাঁকে?

পুলিশ সূত্রে দাবি,  ক্যাম্পাসের CCTV ফুটেজে দেখা যায়, এর ঠিক ৪১ মিনিট পর, দেখা যায়  ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তাঁর সহপাঠী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গাপুরের মেডিক্যাল কলেজের কাছে দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার।
  • শুক্রবার সন্ধ্যায় সহপাঠীর সাথে বেরিয়ে ৩ অজ্ঞাত পরিচয় যুবকের আক্রমণ।
  • ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ৫ জনকে গ্রেফতার।
  • কলেজ ক্যাম্পাস থেকে ১ কিমি দূরে নির্জন জঙ্গলে এই ঘটনা ঘটে।

হিন্দোল দে, কলকাতা : দুর্গাপুরে মেডিক্য়াল কলেজের ক্যাম্পাস থেকে ১ কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে! ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিট নাগাদ, এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। অভিযোগ, শুরু থেকেই তাঁদের পিছু নেয় ৩ অজ্ঞাত পরিচয় যুবক।  

ঠিক কী ঘটেছিল শুক্রবার?                

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর এবার দুর্গাপুরের IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। ফের রাজ্যের বুকে আরও এক হাড়হিম করা ঘটনা। দুর্গাপুরে মেডিক্য়াল কলেজের ক্যাম্পাস থেকে
১ কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে! ঠিক কী ঘটেছিল শুক্রবার? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিট নাগাদ, এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন, তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন।
অভিযোগ, শুরু থেকেই তাঁদের পিছু নেয় ৩ অজ্ঞাত পরিচয় যুবক। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১ কিমি দূরে মোহনবাগান অ্যাভিনিউ। অভিযোগ, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন।

কখন গার্লস হস্টেলে ফেরেন তিনি?                

পুলিশ সূত্রে দাবি, কলেজের সিসিটিভি-তে দেখা গেছে, রাত ৮টা ৪২ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও ২ জন চলে আসে। অভিযোগ, তখনই তরুণীর মোবাইল ফোন নিয়ে চলে যায় ৩ অভিযুক্ত।  কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তাঁর সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। পুলিশ সূত্রে দাবি,  ক্যাম্পাসের CCTV ফুটেজে দেখা যায়, এর ঠিক ৪১ মিনিট পর, দেখা যায়  ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তাঁর সহপাঠী। কয়েক মিনিটের মধ্য়েই গার্লস হস্টেলের দিকে পা বাড়ান নির্যাতিতা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নির্যাতিতার সহপাঠী ও ১ ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অন্যদিকে রেয়াজউদ্দিন ও শেখ নাসিরুদ্দিনকে নিয়ে যাওয়া হয় বিজড়া গ্রামে।           

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget