এক্সপ্লোর

Durgapur Municipality : 'মিলন নয়, বিদায় উৎসব', আসন্ন পুরভোটের আগে রাজনীতির পারদ চড়ছে দুর্গাপুরে

Milan Utasav in Durgapur : পুরসভার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে, শনিবার আয়োজন করা হয় মিলন উত্‍সবের

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : সেপ্টেম্বরে মেয়াদ ফুরোচ্ছে তৃণমূল (TMC) পরিচালিত দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality)। তার আগে, পুরসভার তরফে আয়োজন করা হয় মিলন উত্‍সবের। এনিয়ে কটাক্ষ করে বিরোধীরা বলছে, মিলন উৎসব নয়, এটা বিদায় উৎসব। যদিও অবসাদ থেকেই এই কথা বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা মৃগেন পাল বলেন, যদি বিন্দুমাত্র কিছু করে থাকি, তবে তার বিচার সঠিক সময়ে আপনারা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে ভোট দিয়ে।

মিলন উত্‍সবের আয়োজন-

সেপ্টেম্বরেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দুর্গাপুর পুরসভার। কিছুদিন পরই ভোট হওয়ার কথা। তার আগে, পুরসভার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে, শনিবার আয়োজন করা হয় মিলন উত্‍সবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন ও বর্তমান মেয়র থেকে দুর্গাপরের কমিশনার, আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

সেই অনুষ্ঠান থেকেই সরাসরি, ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, মিলন উৎসব নয়, ওটা বিদায় উৎসব।

আরও পড়ুন ; চাহিদা ১০ লক্ষ গ্যালনের, জোগান ৪ লক্ষের ! দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সঙ্কট

অন্যদিকে, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, গত পাঁচ বছরে সেরকম কিছুই কাজ করেনি দুর্গাপুর পুরসভা।

বিরোধীদের এই সমালোচনার মুখে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা মৃগেন পাল বলেন, মানুষের ধারে কাছে পৌঁছতে পারছে না। হতাশায় ভুগে এসব করছে ওরা। 

সব মিলিয়ে মেয়াদ শেষের মুখে, দুর্গাপুর পুরসভার আসন্ন ভোট নিয়ে চড়ছে রাজনীতির পারদ!

প্রসঙ্গত, সম্প্রতি বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। বোমাবাজিও হয়। পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামে টিএমসিপি ও তৃণমূলের সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। এ’নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। দু’পক্ষের সাত জনকে গ্রেফতার করে পুলিশ।

আগামী বছর পঞ্চায়েত ভোট। তার আগে বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে, পার্টি অফিস তৈরি নিয়ে, তৃণমূল বনাম তৃণমূল ছাত্র পরিষদ দ্বন্দ্ব ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget