এক্সপ্লোর

Durgapur: অসুস্থ যুবককে অস্বীকার পরিবারের, স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়ে 'ভগবান' পুলিশ

Durgapur News: সুস্থ হয়ে ওঠার পর অর্ণব বলেন, "কোথায় হারিয়ে যেতাম। আমাকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন উনি। উনি আমার কাছে ভগবান।"

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পুলিশ (Police) বললেই যেন মনে ভেসে ওঠে রুক্ষ-কঠোর এক রূপ। কিন্তু মানবিক দিক যে দুঁদে গোয়েন্দা পুলিশেরও থাকতে পারে সেই নজিরই দেখা গেল। পরিবারহীন, মানসিক ভারসাম্যহীন যুবককে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলেন এক পুলিশকর্তা। 

কী ঘটেছে? 

ঘটনাটি দুর্গাপুরের (Durgapur) ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতি বাজারের। ২০১৩ সালের ১২ জানুয়ারি ঘরের দরজা ভেঙে উদ্ধার করতে হয় বিপুল কান্তি চক্রবর্তীর পচাগলা দেহ। স্ত্রী বিগত হয়েছেন তারও বছর তিনেক আগে। মায়ের মৃত্যুর পর থেকেই একমাত্র ছেলে অর্ণব কান্তি চক্রবর্তী মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর পর ভারসাম্য আরও হারান বলে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, সম্পূর্ণ একা হয়ে যাওয়ার পর আরও বিপর্যস্ত হয়ে পড়ে বছর তিরিশের অর্ণব। এরপর রাস্তাতেই বাস। সেই সময়ে অর্ণব নজরে পড়েন বর্তমানে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের। 

প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে শ্রীরামপুরে অর্ণবের মামাদের খবর দেওয়া হলেও তাঁরা দায়িত্ব নিতে অস্বীকার করেন বলে খবর। সেই সময় অসহায়, তীব্র মানসিক অসুস্থ অর্ণবকে উদ্ধার করেন মনোরঞ্জনবাবু। অর্ণবকে তিনি হাজির করেন দুর্গাপুর মহকুমা আদালতে। আদালতের নির্দেশে সরকারি হেফাজতে ও নিজে দেখভালের দায়িত্বে মনোরঞ্জনবাবু অর্ণবকে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করেন। 

আরও পড়ুন, ভূগোলে স্নাতকোত্তর-বিএড, শিক্ষিকার চাকরি না পেয়ে হকারিকেই পেশা করলেন বৃষ্টি

মানবিক মনোরঞ্জন

প্রথম দু'মাস নিজের পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনে দেন মনোরঞ্জনবাবু। নিয়ম করে খোঁজও নেন অর্ণবের। এবার প্রায় দশ বছর পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অর্ণব। বৃহস্পতিবার অর্ণবকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসেন দুঁদে গোয়েন্দা অফিসার মনোরঞ্জন মণ্ডল।          

এদিকে, মূল স্রোতে ফিরে আসতে পেরে খুশি অর্ণব নিজেও। তিনি জানান, "কোথায় হারিয়ে যেতাম। আমাকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন উনি। উনি আমার কাছে ভগবান।" মনোরঞ্জন মণ্ডল জানান, "মানবিক দিক থেকেই এটা করেছি। তৃপ্তি পেয়েছি। এটা আমাদের সকলের দায়িত্ব।" এদিন আদালত অর্ণবকে দেখে সন্তুষ্ট হয়ে তাকে ঘরে ফেরার অনুমতি দেয়। সুস্থ, স্বাভাবিক জীবনে ফেরার জন্যে নিজে থেকেই অর্ণবের একটি চাকরিও দেখে দেবেন বলে প্রতিশ্রুতি দেন পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget