এক্সপ্লোর

DYFI Brigade: ১৫ বছর পরে DYFI-এর ডাকে ব্রিগেড! ৭'এ ভিড়ের আশায় নেতারা

Meenakshi Mukherjee: ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে DYFI। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ দিয়ে তা শেষ হবে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা: আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৭ জানুয়ারি, ডিওয়াইএফআই (DYFI)-এর ডাকে ব্রিগেড সমাবেশ। কর্মসূচি সফল করতে কোমর বেঁধে লেগেছে সিপিএমের যুব সংগঠন। শনিবার থেকে মঞ্চ বাঁধা এবং যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হবে। বুধবার সভার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন মীনাক্ষি মুখোপাধ্যায় এবং DYFI নেতারা।   

ব্রিগেড (Brigade) সমাবেশের ক্ষেত্রে প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ। কিন্তু, এবার মঞ্চ তৈরি হবে উল্টো দিকে। শেষবার হয়েছিল ২০০৮ সালে। তারপরে এবার। প্রায় ১৫ বছর পর এবার ফের ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI। একদিকে শিক্ষা ও কাজের দাবি, অন্যদিকে, দুর্নীতির প্রতিবাদে বাংলা জুড়ে, ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে DYFI। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ দিয়ে তা শেষ হবে।                     

দু-দিনের জন্য ব্রিগেডের অনুমতি পাওয়া গেছে। শনিবার থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ। আর, ওই দিন থেকেই কর্মীরাও আসতে শুরু করবেন। উপস্থিত থাকবেন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমরা। তবে, বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্যই উৎসাহে ফুটছেন বাম যুবকর্মীরা।                  

বুধবার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন DYFI নেতৃত্ব। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'গোটা রাজ্যের সাধারণ মানুষ যেভাবে ইনসাফ সভা, ইনসাফ যাত্রাতে নিজেদের রুটি রুজির দাবিতে প্রতিটা দিন আমাদের সঙ্গে ছিলেন। তেমনই ব্রিগেডের সমাবেশেও গোটা দেশ ও রাজ্যকে বাঁচানোর জন্য সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গের সংগ্রামী জনতা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ কোনওদিন লড়াই ছাড়া থাকেনি।'  

তৃণমূলের কটাক্ষ:
শূন্য কলসি বেশি বাজে বলে কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন। তৃণমূল বিধায়ক তাপস রায়ের তোপ, সিপিএমের পুরনো নেতাদের ইনসাফ চাওয়ার মুখ নেই। তাই মীনাক্ষি মুখোপাধ্যায়ের মুখ সামনে এনে কর্মসূচি করা হচ্ছে বলে কটাক্ষ তাঁর।  

গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটে এরাজ্য়ে শূন্য় হয়ে গেছে সিপিএম (CPIM)। DYFI-এর ইনসাফ যাত্রা ও ব্রিগেডে ভর করে কি হারানো জমি ফিরে পাবে বামেরা? লোকসভা ভোটে কি দাগ কাটতে পারবে সিপিএম?

আরও পড়ুন: ১০ দিনের মধ্যে ২০১৬ প্রাথমিক প্যানেল প্রকাশের নির্দেশ! নয়তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget