এক্সপ্লোর

Primary Recruitment Case: ১০ দিনের মধ্যে ২০১৬ প্রাথমিক প্যানেল প্রকাশের নির্দেশ! নয়তো?

Justice Abhijit Ganguly: ২০১৪ সালে হওয়া প্রাথমিকের TET-এর রেজাল্ট বের হয় ২০১৬ সালে। ফল নিয়ে মামলা করেন এক চাকরিপ্রার্থী।

সৌভিক মজুমদার, কমলকৃষ্ণ দে, অনির্বাণ বাগচী, কলকাতা: ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্য়ানেল। প্রাথমিক নিয়োগের (Primary Recruitment) মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের (High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। ২০১৬ সালের প্রাথমিকের প্রায় ৪৩ হাজার নিয়োগের জন্য এই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। যদি আগেই প্যানেল প্রকাশিত হয়ে থাকে তাহলে ১৫ জানুয়ারির মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে। সেক্ষেত্রে প্যানেলের হার্ড কপি ও সফট কপি প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

২০১৪ সালে হওয়া প্রাথমিকের TET-এর রেজাল্ট বের হয় ২০১৬ সালে। তার থেকেও কম নম্বর পেয়েও, অনেকেই নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন এক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই এমন নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী (Sujan Chakrabarty) বলেন, 'ওই তালিকা আপনারা খুঁজে পাবেন না। ওই তালিকা দেওয়ার যোগ্যতা প্রাথমিক শিক্ষা পর্ষদের হবে না। টাকার বিনিময়ে চাকরি হয়েছে, কোনও তালিকার সঙ্গে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সবার নাম মিলবে না।'

যুব তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ বলেন, 'আমরা সবসময় চাই যারা নায্য় যাদের পাওনা, যাদের দাবিদার, তারা সবসময় নিজেদের ভাগ পাবে, সেটা আমরা চাই।' ১৫ জানুয়ারির পর ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। 

এর আগে...
সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন আন্দোলনরত SLST চাকরিাপ্রার্থীদের একাংশ।  তখন বাড়ি থেকে বেরিয়ে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন তিনি। তাঁদের পরামর্শও দিয়েছিলেন। তারপরে রাস্তায় বসে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সেদিন তিনি বলেছিলেন,'যাঁরা রাস্তায় বসে আছেন, তাঁরা আদালতে আসছেন না কেন? যাঁরা এতদিন রাস্তায় বসে আছেন, তাঁরা আদালতে আসছেন না কেন? ওঁদের মধ্যে থেকেই তো অনেকে আদালতে এসে চাকরি নিয়ে চলে গিয়েছেন। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে তাঁরা সকলে প্যানেলে, ওয়েটিং লিস্টে আছেন তো? তাঁদের কোনও কোনও রাইট ক্রিয়েট হয়েছে?' তিনি আরও বলেন, 'অনেকে তো আদালতে আসছেন। তাঁরা ওখানে বসে আছেন কেন? তাঁরা পিটিশন করে আদালতে আসুন না। তাঁরা সকলে প্যানেলে আছেন, লিস্টে আছেন তো?' বিচারপতি মন্তব্য, 'একটা পরীক্ষা হয়েছিল, তারপর প্যানেল তৈরি হয়েছিল, ওয়েটিং লিস্ট (Waiting List) তৈরি হয়েছে। তাঁদের যদি এত স্ট্রং রাইট থাকে তাঁরা তাহলে আদালতে আসছেন না কেন? তাঁরা পিটিশন করে আদালতে আসুন না। আপনাদের যদি রিলিফ প্রাপ্য থাকে তাহলে অবশ্যই পাবেন।' 

আরও পড়ুন: খুশকি নিয়ে জেরবার? ঝরছে চুল? কী করবেন? পরামর্শ দিলেন ডাক্তার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget