এক্সপ্লোর

DYFI: বেকারদের কাজের দাবিতে আরও জোরদার আন্দোলন, নয়া নীতি ডিওয়াইএফআই-এর

DYFI Kolkata: তৃণমূলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে চাইছে সিপিএমের যুব সংগঠন DYFI।

সত্যজিৎ বৈদ্য এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বেকারদের কাজের দাবিতে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে চলেছে ডিওয়াইএফআই (DYFI)। বাংলায় (West Bengal) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও পথে নামবে বাম (CPIM)-যুব সংগঠন। সংগঠনের একাদশতম সর্বভারতীয় সম্মেলনে তৈরি হল এই রূপরেখা। 

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ C কর্মী নিয়োগে চূড়ান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষাপটে নিয়োগে-দুর্নীতির অভিযোগে, তৃণমূলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে চাইছে সিপিএমের যুব সংগঠন DYFI। পাশাপাশি কেন্দ্রীয় স্তরে শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেও হবে আন্দোলন।


বৃহস্পতিবার রানি রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়  DYFI-এর একাদশ সর্বভারতীয় সম্মেলন। রবিবার সম্মেলনের শেষ দিনে, সংগঠনকে আরও আন্দোলনমুখী করার বার্তা দেওয়া হয়েছে। ডিওয়াইএফআই-এর  সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেন, "৬০ লক্ষ শূন্যপদ আছে, কোনও পূরণ হচ্ছে না। হরিয়ানা বিজেপির সরকার, সেখানে ৩৩ শতাংশ বেকারত্ব। রাজ্যে শিক্ষক নিয়োগে এমন দুর্নীতি যে হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। তীব্র আন্দোলন করতে না পারেল টনক নড়াতে পারব না।"                                                                                

আরও পড়ুন, মেডিকেল কলেজের ছাদে নামবে হেলিকপ্টার! নয়া সেন্টার তৈরি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিল্ডিং ভেঙে

শুক্রবার থেকে সল্টলেকের ইজেডসিসিতে শুরু হয় DYFI-এর প্রতিনিধি সম্মেলন। গোটা দেশ থেকে ৫০০-র বেশি প্রতিনিধির পাশাপাশি, উপস্থিত ছিলেন কিউবা, বাংলাদেশ, নেপাল-সহ একাধিক দেশের প্রতিনিধিরা। DYFI-এর কেন্দ্রীয় কমিটিতে এবার বাংলা থেকে নতুন মুখ ৫ জন। 

শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লিখিত বার্তায় বলেন, বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের DYFI কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget