এক্সপ্লোর

Bhanu Bag Death: মৃত্যুর আগে জবানবন্দি নেওয়া গেল না এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তের, খবর CID সূত্রে

Dying Statement:এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা, মারা গেলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। সিআইডি সূত্রের খবর, গত কাল রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা।

পার্থপ্রতিম ঘোষ, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় ধাক্কা, মারা গেলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। সিআইডি সূত্রের খবর, গত কাল রাত সাড়ে বারোটা নাগাদ তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না ভানু বাগ। ৮০ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সব মিলিয়ে কথা বলা যায়নি, মেলেনি মৃত্যুকালীন জবানবন্দিও।  

মৃত্যু ভানু বাগের...
কটকের হাসপাতালে এদিন সকালে মৃত্যু হয় ভানু বাগের। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাঁর বয়ান নেওয়া যায়নি, খবর সিআইডি সূত্রে। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু, আরও খবর সিআইডি সূত্রে। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ। ভানুর বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হত বলে অভিযোগ। ১৬ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ভানু বাগ, শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান তিনি। ঝলসে যাওয়া অবস্থাতেই বাইকে চেপে ওড়িশায় পালান, এমনই উঠে এসেছে প্রাথমিক ভাবে। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। 'অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হওয়ার কথা বলেছিলেন সেখানকার ডাক্তারদের। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের রুদ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

 

যোগ বিস্ফোরক আইন... 
ঘটনাচক্রে এদিনই এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের ২ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করে সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়। কিন্তু বিস্ফোরক আইনে কোনও মামলা রুজু করেনি পুলিশ। বিষয়টি নিয়ে তুমুল প্রশ্নের মুখে পড়ে প্রশাসন। NIA তদন্ত এড়াতেই কি এই কৌশল নেওয়া হয়েছিল, জল্পনা শুরু হয়। এদিকে গতকালই, বিস্ফোরণের তীব্রতায় বিস্মিত হয়ে, প্রধান বিচারপতি মন্তব্য় করেন, 'হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা।' সূত্রের খবর, গত কাল দুপুরেই খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে কাঁথি আদালত।

আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো


Bhanu Bag Death: মৃত্যুর আগে জবানবন্দি নেওয়া গেল না এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তের, খবর CID সূত্রে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget