এক্সপ্লোর

East Burdwan: উন্নয়ন নিয়ে দুই তৃণমূল নেতা মধ্যে বচসা, কাপ-ডিশে দাঁত ভাঙল কাউন্সিলরের

Kalna TMC Councilor: বৈঠক চলাকালীনই চেয়ার, কাপ-ডিশ ছোড়ার অভিযোগ উঠল ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দাঁত ভাঙল এক তৃণমূল কাউন্সিলরের।

রানা দাস, পূর্ব বর্ধমান:  কালনা (Kalna) পুরসভার দুই তৃণমূল (TMC) কাউন্সিলরের মধ্যে তুমুল বচসা বাঁধল। অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দিকে কাপ ছুড়লেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে শোকজ করলেন জেলা তৃণমূল সভাপতি। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত কাউন্সিলর। 

উন্নয়নমূলক কাজ নিয়ে বচসায় জড়ালেন কালনা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর। বৈঠক চলাকালীনই চেয়ার, কাপ-ডিশ ছোড়ার অভিযোগ উঠল ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। দাঁত ভাঙল এক তৃণমূল কাউন্সিলরের। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে শোকজ করল জেলা নেতৃত্ব।                                         

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু, কালনা পুরসভার জঞ্জাল ও নিকাশি বিভাগের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি, ওয়ার্ডে নিকাশির কাজ হচ্ছে না। তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠান ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 

আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের

বুধবার কালনা পুরসভায় কাউন্সিলরদের বৈঠক ছিল। সেখানেই কেন মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে? তা নিয়ে বচসায়  জড়ান অনিল বসু এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাস। অভিযোগ, সেই সময় তাপস দাসকে লক্ষ্য করে চেয়ার, কাপ ডিশ ছুড়তে শুরু করেন অনিল বসু। একটি কাপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মুখে লাগে।  দাঁত ভেঙে যায় তাঁর।                               

কালনার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দাস বলেন, "নিকাশির কাজ হচ্ছিল না বলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানায়। তাই আমার দিকে কাপ ডিশ ছোড়ে অনিল বসু। সেটা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মুখে লাগে।" 

তৃণমূল কাউন্সিলর অনিল বসুর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেন পুর চেয়ারম্যান। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কাটোয়া-কালনা রাজ্য সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। অভিযুক্ত অনিল বসুকে শোকজ করেছেন তৃণমূলের জেলা সভাপতি। আর এই ঘটনা সামনে আসতেই শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রসঙ্গত, কালনা পুরসভায় থামছে না তৃণমূলের কোন্দল। এর আগে বোর্ড গঠনের সময়ও কে চেয়ারম্যান হবে? এনিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে। 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget