এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের

Suvendu Adhikari-Abhishek Banerjee: কম্বলের লাইনেই চলে গেল প্রাণ। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কৌশিক গাঁতাইত, মনোজ বন্দ্যোপাধ্যায়, বিটন চক্রবর্তী আসানসোল: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুভেন্দু অধিকারীকে ট্যুইটে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।

কম্বলের লাইনেই চলে গেল প্রাণ। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা যাচ্ছে ডিসেম্বর সাসপেন্সের প্রসঙ্গ। রীতিমতো তারিখ ধরে ধরে প্রচ্ছন্ন ইঙ্গিত করেছিলেন বিরোধী দলনেতা।

এরমধ্যে ১২ তারিখ চলে গেছে। বুধবার ছিল ১৪ তারিখ। বাকি আছে শুধু ২১। বুধবার আসানসোলেও শুভেন্দু অধিকারীর গলায় উঠে আসে ডিসেম্বর সাসপেন্সের ব্যাখার প্রসঙ্গ।

এদিকে ১২ তারিখ বগটুই গণহত্যায় প্রধান অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয় সিবিআই হেফাজতে। আর ১৪ তারিখ আসানোসলে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে আক্রমণ করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে ট্যুইট করে বলেছেন, শুভেন্দু ১২, ১৪ ও ২১ তারিখ আমাদের 'ডিসেম্বর ধামাকা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কেমন গেল দিনগুলো- 

১২ ডিসেম্বর - সিবিআই হেফাজতে লালন শেখের মৃতদেহ উদ্ধার

১৪ ডিসেম্বর - আসানসোলে তাঁর তৈরি বিশৃঙ্খলার জেরে ৩ জন নিরীহের প্রাণ চলে গেল।

২১ ডিসেম্বর কি আরও দুর্ভাগ্যজনক কিছু অপেক্ষা করে আছে?


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটকে রিট্যুইট করে শুভেন্দু অধিকারী পাল্টা লিখেছেন, প্রিয় 'বাবু সোনা' ওরফে 'কয়লা ভাইপো' এগুলো মন দিয়ে পড়ুন। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় রুজিরা নারুলা কে? আপনার উত্তর কী? আপনি কী লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টরদের নাম ও পরিচয় এবং তাদের সাথে আপনার সম্পর্ক প্রকাশ করতে পারেন?

 

আরেকটি ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, আমি অনুষ্ঠানস্থল ছাড়ার প্রায় ১ ঘণ্টা পর জানতে পারি যে এই দুঃখজনক ঘটনা ঘটেছে এবং পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ গেছে। আমি যখন অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলাম, তখন স্থানীয় পুলিশ যে ব্যবস্থা করেছিল, তা সন্তোষজনক ছিল। আমি যখন এই দুঃখজনক ঘটনা সম্পর্কে জানতে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করি, তখন তারা আমায় বলে, আমি ঘটনাস্থল ছাড়ার পরই পুলিশি ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি তুলে নেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদেরও। 

কার দোষ, কার ভুল, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলবেই। কিন্তু, অপ্রিয় সত্য হল, সামান্য একটা কম্বলের আশায় শেষ হয়ে গেল তিন-তিনটি প্রাণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget