এক্সপ্লোর

Ferry Service Disruption: ঘন কুয়াশার দাপট, কাটোয়ায় বন্ধ ফেরি পরিষেবা; ভোগান্তি যাত্রীদের

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কাটোয়া শহর। দৃশ্যমানতা কম থাকায় সড়ক পথ ও জলপথে তার প্রভাব পড়েছে।

রানা দাস, কাটোয়া: কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা।                

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কাটোয়া শহর। দৃশ্যমানতা কম থাকায় সড়ক পথ ও জলপথে তার প্রভাব পড়েছে। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী। 

আবহাওয়ার আপডেট: শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাত জেলাতে। সকাল  সন্ধেয় থাকলেও শীতের আমেজ শীত উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় আরও একটু বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার। রবিবার থেকে দু-তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।                             

এদিকে খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে। বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, ভোর ৫টা ৫৫-র ফ্লাইটের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু 
একেবারে শেষ মুহূর্তে জানানো হয় ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প বিমানের কোনও ব্যবস্থা না করে, সংস্থার কর্মীদের তরফে শুধুমাত্র ভাড়ার টাকা রিফান্ডের আশ্বাস দেওয়া হয়। ক্ষুব্ধ  যাত্রীদের প্রশ্ন, বিমান বাতিলের কথা আগে থাকতে কেন জানানো হল না? এবিষয়ে স্পাইস জেট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: Bandel School: স্কুলের ভেতর প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, বেলে পাথরের তৈরি বলে জানাল ASI

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget