এক্সপ্লোর

Recruitment Fraud : টাকা নিয়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

East Burdwan News : মনোরঞ্জন পাল নামে, মন্তেশ্বরের এক বাসিন্দার অভিযোগ, ২০২১ সালে ছেলের চাকরির জন্য নাদনঘাটের রামপুরিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন ঘোষকে ৯ লক্ষ টাকা দেন।

রানা দাস, পূর্ব বর্ধমান : খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কয়েক লক্ষ টাকা দিয়েও চাকরি মেলেনি, টাকা ফেরত চাইতে গিয়ে মিলেছে হুমকি ! পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কালনা মহকুমা আদালতের দ্বারস্থ অভিযোগকারী। অভিযুক্ত শিক্ষক স্কুলে আসছেন না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মুর্শিদাবাদের (Murshidabad) পর এবার পূর্ব বর্ধমান। ফের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।  মুর্শিদাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে নিজের স্কুলেই ছেলেকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, আর পূর্ব বর্ধমানের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা করার। 

মনোরঞ্জন পাল নামে, মন্তেশ্বরের এক বাসিন্দা দাবি, ২০১৪ সালে তাঁর ছেলে টেট উত্তীর্ণ হয়। অভিযোগ, ২০২১ সালে ছেলের চাকরির জন্য নাদনঘাটের রামপুরিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন ঘোষকে ৯ লক্ষ টাকা দেন। অভিযোগ, বছর দুয়েক পরেও চাকরি না হওয়ায়, টাকা ফেরত চাইলে একলক্ষ টাকার চেক দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কিন্তু সেই চেক বাউন্স করে। অভিযোগকারীর দাবি, নাদনঘাট ও মন্তেশ্বর থানা অভিযোগ নিতে টালবাহানা করায় সোমবার কালনা মহকুমা আদালতের দ্বারস্থ হন তিনি। 

খোঁজ চলছে অভিযুক্ত

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ধ্রব দাস জানিয়েছেন, নাদনঘাট থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তর খোঁজ চলছে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেপাত্তা। বাড়িতে গিয়েও তাঁর খোঁজ মেলেনি। স্কুলেও আসছেন না। নাদনঘাটের রামপুরিয়া হাইস্কুলের শিক্ষক স্বপনকুমার দাস বলেছেন, 'মাধ্যমিক পরীক্ষার পর থেকেই তিনি স্কুলে আসছেন না।' এদিকে, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আত্মীয়ও জানিয়েছেন, তিনি সেখানে থাকছেন না। কী হয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন বলেই জানিয়েছেন।                 

মহকুমার সহকারী স্কুল পরিদর্শক জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এনিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে কেন তিনি স্কুলে আসছেন না, এবং তার জন্য পঠনপাঠনের কোনও ক্ষতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।                     

আরও পড়ুন- পুলিশে ছয়লাপ হাওড়া, আকাশে চক্কর ড্রোনের, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় কড়া নিরাপত্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : জোড়াসাঁকোয় বাড়ি ভাঙার সময়ে বহুতলের সিঁড়ির অংশ ভেঙে বিপত্তি, আটকে বাসিন্দারা
জোড়াসাঁকোয় বাড়ি ভাঙার সময়ে বহুতলের সিঁড়ির অংশ ভেঙে বিপত্তি, আটকে বাসিন্দারা
DA Demand and Strike : ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
DA Agitation: সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget