এক্সপ্লোর

Hanuman Jayanti Rally: পুলিশে ছয়লাপ হাওড়া, আকাশে চক্কর ড্রোনের, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় কড়া নিরাপত্তা

Howrah News:সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়।

সুনীত হালদার, হাওড়া: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। 

লিলুয়া থেকেও শোভাযাত্রা:
লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা। 

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। আজ সারাদিন ধরেই কলকাতা (Kolkata), ব্যারাকপুর ও হুগলিতে (Hooghly) চলবে আধা সেনার রুট মার্চ। 

কী নির্দেশ:
হাইকোর্টের  নির্দেশে, হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) রাজ্য়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি', স্পষ্ট করেছে রাজ্য় সরকার। স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত রাজ্য় সরকারের। মুখ্য়সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠকে বাহিনী নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি:
রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার (Howrah) শিবপুর। বৃহস্পতিবারের পর শুক্রবারও হিংসা ছড়িয়েছিল সেখানে। রামনবমীর দিনের ঘটনার জেরে পরদিনও শুরু হয় বিক্ষোভ। শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবারের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে। শান্তিপূর্ণভাবে রমজান পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: ছেলে TMC-BJP সব দলের হয়েই কাজ করত, বললেন আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে যোগ দেওয়া সুমিতের মা!

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget