এক্সপ্লোর

Katwa Student Death: স্কুলে সাপের কামড়, বিকেলে মৃত্যু পড়ুয়ার, ধুন্ধুমার কাটোয়ায়

East Burdwan News: প্রধান শিক্ষকের হেনস্থার অভিযোগ  উঠল গ্রামবাসী ও অভিভাবকদের বিরুদ্ধে।

রানা দাস, কাটোয়া: পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র কাটোয়া (Katwa Student Death)। পরিবারের অভিযোগ, স্কুলে সাপে কামড়ালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিকেলে মৃত্যু হয়। স্কুলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের। 

ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র পরিস্থিতি: পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুতে গাফিলতির অভিযোগ ঘিরে কাটোয়ার কোশিগ্রামে স্কুলে ধুন্ধুমার। প্রধান শিক্ষকের হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসী ও অভিভাবকদের বিরুদ্ধে। কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ মাঝি। অভিযোগ, মঙ্গলবার স্কুল চলাকালীন মাঠের মধ্যে তাকে সাপে কামড়ায় প্রধান শিক্ষক গুরুত্ব না দিয়ে অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে ছেড়ে দেন। বিকেলে টিউশন পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ১২ বছরের বালক। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রধান শিক্ষকের দাবি, ছাত্রের কিছু হয়েছে বলে তিনি বিষয়টি জানতেন না। এই নিয়ে আজ স্কুলে তুলকালাম বাধে। প্রধান শিক্ষককে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। 

গতকাল মহালয়ার সকালে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শুধু তাই নয়, পাটুলি থানার OC-কে ঘেরাও করে প্রশ্ন তোলে ক্ষুব্ধ জনতা। OC-কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্পেশাল ফোর্স। কলার ধরে আটকায় উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তা বেশ কয়েকবছর ধরে বেহাল। এবার পুজোর মুখে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। গতকাল টিউশন পড়তে যাওয়ার সময়, সরু রাস্তায় ওই ছাত্রকে পিষে দেয় পে লোডার। কাউন্সিলরের বিরুদ্ধে উঠল ‘হায়, হায়’ স্লোগান। এই ঘটনায় গতকাল তৃণমূল কাউন্সিলর জানান, নিকাশির কাজ হওয়ায় রাস্তা সারানো হচ্ছিল। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি পে লোডারের চালককে।                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget