এক্সপ্লোর

Bus Accident: নয়ানজুলিতে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ বরাকর রুটের একটি বাস দ্রুত গতিতে আরামবাগের দিক থেকে বরাকরের দিকে যাচ্ছিল।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন গোদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ বরাকর রুটের একটি বাস দ্রুত গতিতে আরামবাগের দিক থেকে বরাকরের দিকে যাচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন গোদা এলাকায় দুর্গাপুরগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে  নয়নজুলিতে উল্টে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, বাসটিতে সেই সময়ে পাঁচ, ছয়জন যাত্রী ছিলেন। ঘটনায় বাসটির দুজন হেলপার ও দু-জন যাত্রী আহত হয়েছেন, তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ।

কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব:  আজ সকালেই কলকাতায় ( Kolkata ) বেপরোয়া গাড়ির তাণ্ডবের খবর প্রকাশ্যে এসেছিল। শুধু লাগামছাড়া গতি, ট্রাফিক নিয়ম ভঙ্গ বা দুর্ঘটনা ঘটানো নয়, ধরা পড়ার পর চালকের আচরণেও তাজ্জব হয়ে যায় পুলিশ ! বুধবার একেবারে সকাল সকাল উত্তর কলকাতার ( North Kolkata ) রাস্তায় বেপরোয়া ভাবে ছুটছিল অডি গাড়িটি। তাও আবার সেন্ট্রাল অ্যাভিনিউর মতো ব্যস্তা রাস্তায়! পুলিশ ধরে ফেলায় কাঁচুমাচু হওয়া তো দূরে থাক, পুলিশকেও গালিগালাজ শুরু করে দেন চালক! সকাল সকাল মত্ত যুবকের তাণ্ডব দেখল মধ্য কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ।

প্রথম সি আর অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশয় ধাক্কা মারে দামী অডি গাড়িটি। হাতে-পায়ে চোট লেগে ভালরকম জখম হন ভ্যানচালক। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় অডি গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটিতে যে নম্বর প্লেট রয়েছে , তা উত্তরপ্রদেশের। স্টিকার লাগানো রয়েছে কলকাতা হাইকোর্টের। কিন্তু কে এই উদ্ধত যুবক? পুলিশ সূত্রে খবর, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিনি। আটক যুবক পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশকে। হেস্টিংসেও তাঁর একটি ঠিকানা রয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মদ ও বিয়ারের বোতল।                                                                                                                                  

সেরা শিরোনাম

LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
West Bengal News LIVE: 'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget