এক্সপ্লোর

East Burdwan News: ডিউটিতে না আসায় খুঁজতে গিয়েছিলেন সহকর্মীরা, ব্যারাক থেকে উদ্ধার সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ

হাসপাতালে নিয়ে গেলে বছর ৪৬-এর ওই পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয়। ডিপ্রেসন নাকি, অন্য কোনও কারণে আত্মহত্যা, খতিয়ে দেখছে আউশগ্রাম থানার পুলিশ। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নদিয়ার নাকাশিপাড়ার পর পূর্ব বর্ধমানের আউশগ্রাম। আরও এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম পুষ্পেন ঘোষ। পুলিশ সূত্রে খবর, গতকাল ডিউটি শেষে থানার ব্যারাকে ফিরে যান ওই এসআই। আজ সকালে কাজে যোগ না দেওয়ায় সহকর্মীরা ডাকতে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে বছর ৪৬-এর ওই পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয়। ডিপ্রেসন নাকি, অন্য কোনও কারণে আত্মহত্যা, খতিয়ে দেখছে আউশগ্রাম থানার পুলিশ। 

গত ২৮ মে নদিয়ার নাকাশিপাড়ায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। এক মহিলার অভিযোগের কারণেই কি এই ঘটনা? না কি নেপথ্যে আইসি-র কাছে অপমানিত হওয়া? ভাইরাল সুইসাইড নোট ঘিরে প্রশ্ন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানান এসপি।                                         

সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার: নদিয়ার নাকাশিপাড়া থানার এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভাইরাল হয়েছে এই সুইসাইড নোট। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কেন আত্মঘাতী হলেন এসআই? এক মহিলার অভিযোগের কারণে? না কি আইসি-র করা অপমানের জের? এই সব প্রশ্ন ঘিরে শোরগোল এলাকায়। মৃতের নাম গৌরগোপাল গঙ্গোপাধ্যায়। বছর পঞ্চান্নর ওই এসআই-এর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়।                                        

নাকাশিপাড়ার থানার উল্টোদিকে ভাড়াবাড়িতে একা থাকতেন এসআই। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর আইসি-র নেতৃত্বে গ্যাস কাটার দিয়ে লোহার গেট কাটা হয়। উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                                 

পুলিশ সূত্রে খবর, একটি বধূ নির্যাতনের মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই। পরে ওই বধূ এসআইয়ের নামেই একাধিক অভিযোগ করেন। সেই ঘটনার জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর ভাইরাল হওয়া সুইসাইড নোটে মহিলার অভিযোগকে মিথ্যে বলে দাবি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে আইসি-র নামে।  যদিও আইসি বিশ্বজিৎ ঘোষ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কৃষ্ণনগর পুলিশজেলার এসপি ঈশানী পাল জানিয়েছেন, "সোশাল মিডিয়ায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে। একটি ঘটনার প্রেক্ষিতে আইসি ওঁকে বকেছেন। সব দিক মাথায় রেখেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।''

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget