এক্সপ্লোর

East Burdwan: রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ সাংসদ, কীর্তির 'কীর্তিতে' খুশি গ্রামবাসীরা

Galsi Bad Road: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে সাংসদের ব্যবহারে ক্ষুব্ধ জেলা পরিষদের সভাধিপতি।

কমলকৃষ্ণ দে, গলসি: রাস্তার হাল বেহাল, পাথর তুলে ইঞ্জিনিয়ারের পকেটে পুরে দিলেন সাংসদ। ২ মাসেই গলসির পোতনা পুরষা গ্রাম পঞ্চায়েতের রাস্তার হাল বেহাল (Galsi Bad Road)। রাস্তা থেকে স্টোনচিপস তুলে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের পকেটে পুরলেন কীর্তি আজাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে সাংসদের ব্যবহারে ক্ষুব্ধ জেলা পরিষদের সভাধিপতি।

ক্ষুব্ধ সাংসদ: গলসিতে দাবাং মুডে সাংসদ কীর্তি আজাদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে বেহাল রাস্তার স্টোনচিপস ভরে দিলেন। ২ মাসেই রাস্তার হাল বেহাল। মুড়ি মুড়কির মতো উঠছে রাস্তার স্টোনচিপস। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে গিয়ে সদুত্তর না পেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিয়ারের পকেটে রাস্তা থেকে স্টোনচিপস্ তুলে সটান ভরে দিলেন। এরপর ক্ষুব্ধ সাংসদের প্রশ্ন, "অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারেন আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না? আপনার সুপারইন্টেনডেন্ট ইঞ্জিনিয়ারকে বলবেন এটা দেখতে এবং তিনি এটা নিয়ে কী করবেন সেটা ভাবতে। এখানে কিছু একটা গরবর হয়েছে।

এদিন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, "দিদির সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছেন। এত ভাল ভাল প্রকল্প করছেন। আর মানুষকে এইভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি ডিএম-কে চিঠি দেব এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। একইসঙ্গে ওই সংস্থাকে দিয়েই এই রাস্তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করতে বলব।'' জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাস্তাটি জেলা পরিষদ নির্মাণ করে গত মে মাসে। পোতনা পুরষা গ্রাম পঞ্চায়েতের মনোহর সুজাপুর প্রাইমারি স্কুল থেকে ১ কিলোমিটারের বেশি এই রাস্তা নির্মাণ হয়। সাংসদের এই কড়া অবস্থানে খুশি গ্রামবাসীরা। তাঁরা বলেন, "৮৩ সালের মতোই ফুল ফর্মে আছেন সাংসদ কীর্তি আজাদ। তাঁর এই কড়া অবস্থানে আমাদের দাবি দ্রুত পূর্ণ হবে বলেই আমরা আশা করছি''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, ধুন্ধুমার গড়িয়ার নার্সিং কলেজে

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget