এক্সপ্লোর

East Medinipur : কলকাতা-শিলিগুড়ির পর এবার এগরা, টক-টু-এমএলএ কর্মসূচি তৃণমূল বিধায়কের

TMC MLA starts Talk To MLA program : পুরভোট জল্পনার আবহে এভাবেই জনসংযোগ শুরু করেছেন তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি । কেউ বার্ধক্য ভাতা, তো কেউ সমব্যথী প্রকল্পে টাকা না পাওয়ার কথা তুলে ধরছেন।

ঋত্বিক প্রধান, এগরা(পূর্ব মেদিনীপুর) : রাজ্যে পুরভোট জল্পনার মধ্যেই টক-টু-এমএলএ কর্মসূচি চালু করলেন পূর্ব মেদিনীপুরের(East Medinipur) এগরার(Egra) তৃণমূল বিধায়ক। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন বিধায়কও।

শিলিগুড়ির পর এবার এগরা। কলকাতা পুরসভার ‘টক টু কেএমসি’র ধাঁচে ‘টক-টু-এমএলএ’ কর্মসূচি নিলেন এগরার তৃণমূল বিধায়ক(TMC MLA)। পুরভোট জল্পনার আবহে এভাবেই জনসংযোগ শুরু করেছেন তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি। 

কেউ বার্ধক্য ভাতা, তো কেউ সমব্যথী প্রকল্পে আবেদন করেও টাকা না পাওয়ার কথা তুলে ধরছেন। সুরাহা বাতলে দিচ্ছেন বিধায়ক। এনিয়ে এগরার তৃণমূল বিধায়ক বললেন, যেখানকার যে প্রবলেম আসবে, সঙ্গে সঙ্গে সেটা যেন নিতে পারি এবং তা পারসু করতে পারি। প্রচুর মানুষ আছেন যাঁরা বাইরে বেরোতে পারেন না, এমএলএ-র কাছে পৌঁছতে পারেন না। সেই জন্য একটা দুটো ফোন নম্বর দিয়ে প্রচুর প্রচার করেছি, যাতে তাঁরা ফোন করে অভাব অভিযোগের কথা জানাতে পারেন। আমি যাতে তাঁদের পাশে দাঁড়াতে পারি, পরিষেবা প্রদান করতে পারি।

বিধায়কের এই উদ্যোগ বাহবা কুড়িয়েছে স্থানীয়দের। এগরার স্থানীয় বাসিন্দা চন্দন জানা বলেন, এলাকার বিধায়ক গরিব মানুষের সঙ্গে কথা বলবেন। আগে বিধায়কের সঙ্গে কথা বলা যেত না। এখন সম্ভব হচ্ছে। খুব ভাল উদ্যোগ।

এদিকে তৃণমূল বিধায়ক টক-টু-এমএলএ(Talk to MLA) পরিষেবা চালু করতেই কটাক্ষ এসেছে গেরুয়া শিবির থেকে। 

বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অসীমকুমার মিশ্র বলেন, দুয়ারে সরকার, দুয়ারে রেশন করেছেন। আবার লোক দেখাতে টক-টু-এমএলএ করছেন। এগুলো না করে আপনাদের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিকে বলুন আবাস যোজনার বাড়িতে দুর্নীতি না করতে, কাজে স্বজনপোষণ না করতে। তবেই আপনাদের জনসংযোগ হতে পারে।

বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়কের দাবি, আবাস যোজনায় দুর্নীতি বা স্বজনপোষণের অভিযোগ ভিত্তিহীন।

২০১৯ সালে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল। কলকাতা পুরসভায় শুরু হয় ‘টক টু মেয়র’ কর্মসূচি। পরে যার নাম হয় ‘টক টু কেএমসি’। সেই ধাঁচে সম্প্রতি শিলিগুড়িতে শুরু হয়েছে ‘টক টু চেয়ারম্যান’। এবার সেই রাস্তায় হাঁটলেন শাসক দলের বিধায়ক। 

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget