এক্সপ্লোর

East Midnapore News: হলদিয়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত ২, আহত একাধিক, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

East Midnapore Accident: আরও একবার মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি রাজ্য। এবার পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রাজ্য পুলিশের (WB Police) তরফে একাধিকবার 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নামকরণে সচেতনতামূলক কর্মসূচী পালন হলেও গাড়ি চালকদের হুঁশ ফেরেনি। প্রায় নিত্যদিন দুর্ঘটনায় মৃত্যুর খবর আসছে সাধারণ মানুষ তথা যাত্রীদের। এহেন পরিস্থিতিতে আরও একবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে (East Midnapore Road Accident)। জানা গিয়েছে, এদিন সকালে হলদিয়ার গিরিশমোড়ে  বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ জনের এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হলদিয়ার গিরিশমোড়ে মূলত রাস্তার পাশ বরাবর বাজার বসে। বাজার করতে আসেন এবং হাঁটতেও আসেন অনেকে। ঠিক সেই সময়েই এদিন  বেপরোয়াভাবে লরি আসছিল। এবং ওই লরিটি পথচারীদের ধাক্কা মারে এবং একটি গাছে গিয়ে আটকে যায়। লরিটির গতি এতটাই বেশি ছিল যে, দুজনকে পিষে দেয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে স্থানীয়রা ক্ষোভে উত্তেজিত হয়ে পড়েন। তবে 'এই সকল যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের কোনও সদর্থক ভূমিকা নেই', বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন, 'ভয়ে যেতে পারছি না ..',হেনস্থার অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

মূলত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই বাঁকুড়ায় কালর্ভাটে ধাক্কা লেগে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫০ জন। এর পাশাপাশি মুখোমুখি সংঘর্ষের সংখ্যার তো অভাব নেই। বারংবারং রাজ্যেরই জাতীয় সড়কে পিষে দিতে দেখা গিয়েছে ঘাতক লরিগুলিকে। দুই ভাই স্কুটি করে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনাও এখনও তাজা। তারপরেও এদিন ফের রাজ্যের এই জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 

প্রসঙ্গত, সদ্য সৌরনীলকে হারিয়েছে শহর কলকাতা। এখনও আকাশে বাতাসে মা ও ছেলের মধ্য়ে কথোপকথন ভাসছে।সৌরনীলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মৌন মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। মূলত সম্প্রতি বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশু সৌরনীলের মৃত্য়ুর ঘটনায় এখনও শোকস্তব্ধ শহর। গত মাসের ২৫ তারিখই ছিল তাঁর জন্মদিন। কিন্তু,তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাকে। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিহত শিশুর সকুলের প্রধান শিক্ষকও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget