এক্সপ্লোর

East Midnapore: পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু-গড়ে বিজেপির ধাক্কা, ইস্তফা দুই নেতার

Panchayat Poll 2022: আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত তেমনটাই ইঙ্গিত মিলেছে। তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি।

বিটন চক্রবর্তী, তমলুক: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2022) আগে, শুভেন্দু-গড়ে (Suvendu Adhikari) বিজেপির (BJP) ধাক্কা। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির ২ নেতা। পদত্যাগীদের অভিযোগ মানতে নারাজ জেলা বিজেপি সভাপতি। ১২ অক্টোবর দলবিরোধী কাজের জন্য এই দুই নেতাকে শোকজ করে জেলা নেতৃত্ব। শোকজের উত্তর দেওয়ার আগেই ইস্তফা দিলেন তাঁরা। বিজেপিতে আদি-নব্যের লড়াই, কটাক্ষ করেছে তৃণমূল (Trinamool)।

শুভেন্দু-গড়ে বিজেপির ধাক্কা:  আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2022) হওয়ার কথা। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত তেমনটাই ইঙ্গিত মিলেছে। তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। দলের সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। নন্দীগ্রামে (Nandigram) দলীয় পদ থেকে ইস্তফা দিলেন দুই বিজেপি নেতা। বিজেপির তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য জয়দেব দাস। এবং তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বটকৃষ্ণ দাস।

বিজেপি সূত্রে দাবি, গত ১২ অক্টোবর দলবিরোধী কাজের জন্য জেলা নেতৃত্ব শোকজ করে। কিন্তু শোকজের উত্তর দেওয়ার আগেই দলীয় পদ থেকে ইস্তফা দিলেন এই দুই নেতা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পদত্যাগীরা। পদত্যাগী বিজেপি নেতা বটকৃষ্ণ দাস বলেন, “আমাকে শোকজ করেছে। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে আমরা জিতিয়েছি। সভাপতি নিজের মতো কমিটি তৈরি। আমাদের গুরুত্ব দেয় না।’’ অভিযোগ মানতে নারাজ বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দুই নেতাকেই যোগ্য সম্মান দেওয়া হয়েছে। আর এই পরিবর্তন জেলা ও রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।’’ আদি-নব্যের দ্বন্দ্ব বলে কটাক্ষ তৃণমূলের (Trinamool)।

২১’র বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এখান থেকে জিতেই বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। সামনের পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Poll 2022) নজর থাকবে এই নন্দীগ্রামে। তার আগে অবশ্য পদত্যাগ ঘিরে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরে। 

আরও পড়ুন: South 24 Parganas News: গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, আটক দুই মত্ত যুবক

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget