এক্সপ্লোর

Tamluk News: সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তমলুকে, লাঠিচার্জ পুলিশের

East Midnapore TMC BJP Clash: পূর্ব মেদিনীপুরের তমলুকের চাঠরা-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুকের চাঠরা-গাঠরা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। এই সমবায় সমিতিতে তৃণমূলকে রুখতে নন্দকুমার মডেলে ফের বাম-বিজেপি জোট (BJP Left front) লড়াই করছে। সকালে ভোটগ্রহণ শুরুর পর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বাম-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে তমলুক থানার পুলিশ (Tamluk Police)। এর মধ্যেই চলছে নির্বাচন (Election)।

প্রসঙ্গত, মহিষাদলে ফেল নন্দকুমার মডেল। কেশবপুরজালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূলের। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় তৃণমূলের। বাম-বিজেপি 'জোট' পেল ৮টি আসন। পঞ্চায়েত ভোটের আগে কাজে এল না নতুন কৌশল। কাজে লাগল না নন্দকুমার মডেল। মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে দাগই কাটতে পারল না বাম-বিজেপি ঐক্যমঞ্চ। বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধাক্কা খেল বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। দুই সপ্তাহ আগে নন্দকুমারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। সেখানে ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু, এবার সেই কৌশল কাজে এল না মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৭৬টি। তৃণমূল জয়ী হয়েছে ৬৭টি আসনে। বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চের ঝুলিতে গেছে মাত্র ৮টি আসন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। সবমিলিয়ে সমবায়ের ৬৮টি আসনই গেল তৃণমূলের দখলে।

আরও পড়ুন, 'বিজেপিকে ঝেঁটিয়ে বাংলাদেশে পার করে দেব', হুমকি জ্যোতিপ্রিয়-র

 বামেদের সঙ্গে জোট হয়নি বলে দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সঙ্গে বামেদের কোনওদিন কোনও জোট হয়নি। হতেই পারে না।' তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ক্রমশ মানুষের সামনে চলে আসবে রামবাম এসব তো জোট হবে তাতে প্রমাণ হয়ে যায় বিরোধীরা দেউলিয়া। একা পারছে না তাই তুমি এসো, তুমি এসো। কোন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা সাফল্য পাচ্ছে, আবার অধিকাংশ জায়গায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছে।'রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও, মহিষাদলের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল ভোটের চেনা ছবিটাই। 

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget