এক্সপ্লোর

Pankura Blast: পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২

Panskura Blast Arrest: পাঁশকুড়ায় বেআইনি বাজি কারখানায় ওই বিস্ফোরণে নাবালক-সহ ২ জনের মৃত্যু হয়। এবার এই ঘটনায় গ্রেফতার ২ জন।

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় (Panskura Blast) বাজি ফেটে ২জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২ জন। পাঁশকুড়ায় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তের ২ ছেলে গ্রেফতার হয়েছে। পশ্চিম চিল্কা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তার ২ ছেলে। মঙ্গলবার পাঁশকুড়ায় বিস্ফোরণ, ৩ দিন পরে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের রেলিং, গাছের ডালে দেহাংশ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির সামনে বসার স্ল্যাব চুরমার, মেঝেতে ফাটল। বেআইনি বাজি কারখানায় ওই বিস্ফোরণে নাবালক-সহ ২ জনের মৃত্যু হয়।

কালীপুজোর আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। আহত হলেন বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির সামনের অংশ। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ছাদের রেলিং-এর একাংশ। গাছের ডালে ঝুলছে ছিন্নভিন্ন দেহাংশ! চওড়া ফাটল ধরেছে বাড়ির সামনের অংশে। চুরমার হয়ে গেছে বাড়ির সামনের বসার স্ল্যাব। ফাটল ধরেছে কংক্রিটের মেঝেতেও। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে বাজি তৈরির সরঞ্জাম। কালীপুজোর আগে হাতে আর মেরেকেটে ১০-১২ দিন। তার আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। আহত হলেন বেশ কয়েকজন। 

ঘড়িতে তখন সকাল ১০টা ছুঁইছুঁই। আচমকাই কেঁপে ওঠে পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামের এই এলাকা। স্থানীয় সূত্রে খবর, গৃহকর্তী বাড়ির সামনে বাজি শুকোতে দেওয়ার সময় বিস্ফোরণে ঘটে। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে বাজি তৈরি করা হত এখানে।সাধুয়াপোতার বাসিন্দা কেনারাম মান্নার কথায়,বিস্ফোরণের সময় বাড়িতে ছিলাম। ১০-১২ জন মহিলা ছিল। তখন খেতে গেছিল। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক শ্রীকান্ত ভক্তার স্ত্রী স্বর্ণময়ী ভক্তার। মৃত্যু হয়েছে এক নাবালকের। আহতদের ভর্তি করা হয়েছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

আরও পড়ুন, ৪৫ বছরেই সব শেষ, দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

খবর পেয়ে ঘটনাস্থলে যান তমলুকের এসডিপিও, পাঁশকুড়ার বিডিও, আইসি-সহ অন্যান্যরা। ঘটনাস্থলে আসে দমকলও। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২। রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাংলাকে বদনাম করতে একাধিক বহিরাগত ঢুকিয়ে দিয়ে এই সব করছে কিনা সেটাও তদন্তে দেখতে হবে।' বেশ কয়েক বস্তা বাজি ও বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget