এক্সপ্লোর

Bus Accident: বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃৃত্যু..

Midnapore Bus Accident: নন্দকুমারের দিকে যাওয়ার পথে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, একাধিক মৃত্যু, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে..

 ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আজ সাতসকালে মর্মান্তিক দুর্ঘটানর সাক্ষী হল বাংলা। এদিন বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হল চারজনের।

দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃত ব্যক্তিদের পরিচয় সামনে এসেছে।চার বন্ধু মিলে গতকাল রাতে ছোট গাড়ি চেপে দীঘায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  তাঁরা হলেন ভীমপুর থানার শিমুলিয়ার বাসিন্দা সুমন ঘোষ, শুভম সাহা, শুভঙ্কর ঘোষ ও নারায়ণপুরের বাসিন্দা তাপস কর্মকার। মৃত সুমন ঘোষ বাস কন্ডাক্টর। আজ সকালে মৃত্যু সংবাদ পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

পূর্ব মেদিনীপুরের এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন,' জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব - সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।' 

তবে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পুরুলিয়াও। পুরুলিয়ার নিতুড়িয়ায় টোটো ও মোটরবাইকে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ৫ জনের। আহত হয়েছিব ১১ জন। রাত সাড়ে ৯টা নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটেছিল। পুরুলিয়ার দিক থেকে বরাকরের দিকে যাওয়ার সময়, বেপরোয়া লরি প্রথমে টোটো ও পরে একটি বাইকে ধাক্কা মারে। মৃত্যু হয়েছিল টোটোর ৩ যাত্রী ও ২ মোটরবাইক আরোহীর। লরির ধাক্কায় জখম হয়েছিলেন পথচারীরাও। লরি আটক হলেও, চালক পলাতক হয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। 

আরও পড়ুন, আজ বাংলায় ৬ জেলায় কমল পেট্রোলের দর, কলকাতায় এখনও ১০০ এর উপরে ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget