এক্সপ্লোর

East Midnapur:বাংলা আবাস যোজনায় টাকা নিয়েও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন। অথচ দীর্ঘ সময়ের পরেও বাড়ি তৈরির ভিতটুকুও খোঁড়া হয়নি। এমন অভিযোগের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  বাংলা আবাস যোজনায় অনিয়মের অভিযোগ। ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পেয়েও যাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এগরা ও নন্দকুমার ব্লকের অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন। অথচ দীর্ঘ সময়ের পরেও বাড়ি তৈরির ভিতটুকুও খোঁড়া হয়নি। এমন অভিযোগের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৩ কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় রাজ্য সরকার।

অভিযোগ, ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও অনেকে বাড়ি তৈরির কাজে হাতই দেননি। সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে প্রথমে টাকা ফেরানোর জন্য আইনি নোটিস পাঠানো হচ্ছে।নির্দিষ্ট সময়ের পরেও টাকা না ফেরালে অভিযোগ দায়ের হচ্ছে থানায়।এগরা ও নন্দকুমার ব্লক এলাকায় এমন অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী, আবাস যোজনার আবেদনকারীর নথি গ্রাহ্য হলে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়। বাড়ির প্রথম পর্যায়ের কাজ হয়ে গেল, তার নথি ও ছবি আপলোড করতে হয় সরকারি পোর্টালে। তার ভিত্তিতে পরবর্তী কিস্তির ৫০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। শেষ পর্যায়ে বাকি ১০ হাজার টাকা পান উপভোক্তা।

কিন্তু এই নিয়মই অনেকে মানছেন না বলে অভিযোগ। বিষয়টিতে লেগেছে রাজনীতির রং। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের শাসক দলের নেতাদের কাটমানি না দিয়ে কেউই একটা ইঁট গাঁথতে পারেনা। ফলে তৃনমূল নেতাদের বাঁচাতে উপভোক্তাদের বলির পাঁঠা করা হচ্ছে।

তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল পাল্টা বলেছেন, বিজেপি সব কিছুতেই রাজনীতি দেখে।

পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

সেরা শিরোনাম

CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget