এক্সপ্লোর

East Midnapur News: পুরভোট মিটতেই পটাশপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে ২৩ পরিবার

East Midnapur Political News:পুরভোটে ভরাডুবির পর পূর্ব মেদিনীপুরের এগরা লাগোয়া পটাশপুরে ভাঙন ধরল বিজেপিতে।শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৩টি বিজেপি পরিবার নাম লেখাল তৃণমূলে।


ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর:  পূর্ব মেদিনীপুরের (East Midnapur) পটাশপুরে (Patashpur) ২৩টি বিজেপি (BJP) পরিবার যোগ দিল তৃণমূলে (TMC)। স্থানীয় বিধায়কের উপস্থিতিতে হল দলবদল। তৃণমূলে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অবশ্য এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি।

পুরভোটে ভরাডুবির পর পূর্ব মেদিনীপুরের এগরা লাগোয়া পটাশপুরে ভাঙন ধরল বিজেপিতে।শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৩টি বিজেপি পরিবার নাম লেখাল তৃণমূলে।রবিবার পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের উপস্থিতিতেই হল দলবদল।দল বদলেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান দলত্যাগীরা। 

সুধাকৃষ্ণ জানা নামে তৃণমূলে যোগদানকারী বিজেপি কর্মী বলেছেন, বিজেপিতে কোনও কাজের সুযোগ নেই, মমতা বন্দ্য়োপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন,  তা দেখেই দলবদলের এই  সিদ্ধান্ত। 

তৃণমূল বিধায়কের দাবি, উন্নয়নে সামিল হতেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক বলেছেন,  মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি ও এলাকার উন্নয়ন দেখে ২৩টি পরিবার তৃণমূলে যোগ দিল।

এদিকে, এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি জানিয়েছেন,দলবদলের বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। তাই এনিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বিতায় কোথাও দাঁড়াতেই পারেনি বিজেপি। নদিয়ার তাহেরপুর পুরসভা বামেরা পেলেও বিজেপির ঝুলি শূন্যই থেকেছে। কোনও পুরসভাই তারা দখল করতে পারেনি তারা। উত্তরবঙ্গের শক্তঘাঁটিতেও বিজেপির ফল প্রত্যাশামাফিক হয়নি। সবমিলিয়ে রাজ্যে বিধানসভা ভোটের পর যে ভোটগুলি হয়েছে, তাতে বিজেপির প্রাপ্ত ভোটের হার নিম্নমুখী হচ্ছে। তাদেরকে পিছনে ফেলে বাম দলগুলির ভোট শতাংশের হারে এগিয়ে যাওয়ার প্রবণতা এবারও দেখা গিয়েছে। 

বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ঘটনা দেখা যাচ্ছিল। কিন্তু তৃণমূলকে হারিয়ে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। বিধানসভা ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূলের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর উল্টোস্রোত দেখা যায়। বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়ায়। সেই ধারা এখন ও অব্যাহত রয়েছে। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget