এক্সপ্লোর

East Midnapur News: পটাশপুরে বাজার থেকে ফেরার পথে তৃণমূল নেতাকে গুলি, আটক ২

East Midnapur News:অভিযোগ, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে, তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

ঋত্বিক প্রধান, পটাশপুর (পূর্ব মেদিনীপুর) :   পূর্ব মেদিনীপুরের (East Midnapur) পটাশপুরে (Patashpur) তৃণমূল নেতাকে (TMC Leader) গুলি (Shot at)। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ (Police)। তৃণমূলের দাবি, এলাকায় বহুদিন ধরে সন্ত্রাস চালানোর ছক কষছে বিজেপি। অভিযোগ, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে, তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কোমরে গুলি লাগে তৃণমূল নেতার। বর্তমানে তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। পালানোর সময় পড়ে গিয়ে মাথায় চোট পায় এক দুষ্কৃতী। তাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি নাইন এম এম পিস্তল ও একটি ওয়ান শটার। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, গত মাসে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন শাসক নেতা। বন্দুকের বাঁটের উপর্যুপরি আঘাতে মাথা ফেটে যায় বলে অভিযোগ। 

গত বছরের ডিসেম্বরে রাতে উত্তর কুসুমের যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজিকে গুলি করা হয়। দুটি বাইকে চড়ে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৩-৪ জন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতার পেটে, পিঠে, গায়ে গুলি। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। গুলিবিদ্ধ নেতার পরিবারের অভিযোগ, যুব তৃণমূল নেতাকে মাস চারেক আগে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তার জেরেই হামলা বলেই বলে অভিযোগ। ষড়যন্ত্রের জন্য মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি করেছিলেন বিধায়ক। গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের বলে কটাক্ষ করেছিল বিজেপি (BJP)।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো আক্রোশের কারণেই হামলা হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। সব মিলিয়ে তুঙ্গে ওঠে তরজা।

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget