এক্সপ্লোর

KMC Poll : কলকাতা পুরভোটের জট আজ কাটবে ? সর্বোচ্চ আদালতে মিলবে সমাধান? আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি

সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে,  আপত্তি জানানোর জন্য় কেন ৭ দিন সময় দেওয়া হয়েছিল? এটি অত্যন্ত অযৌক্তিক। ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কী করে করলেন প্রশাসক? ওঁর তো ক্ষমতাই নেই।

কলকাতা : পুরভোট কবে হবে? এই নিয়ে নানা জল্পনার মধ্য়েই আজ সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে শুনানি। পুরভোট সংক্রান্ত জোড়া মামলায় সোমবার সুপ্রিম কোর্টে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য় সরকার ও পুরসভাকে।  কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। অন্য়দিকে, হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় , হাওড়া পুরসভা নিয়ে, প্রশাসনিক যে কোনও সিদ্ধান্তের ভবিষ্যত নির্ভর করবে মামলার ফলাফলের ওপর।

সেদিন সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে,  আপত্তি জানানোর জন্য় কেন ৭ দিন সময় দেওয়া হয়েছিল? এটি অত্যন্ত অযৌক্তিক। ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কী করে করলেন প্রশাসক? ওঁর তো ক্ষমতাই নেই। কলকাতা-পুরভোট সংক্রান্ত শুনানিতে এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।                     

বিশেষ করে ওয়ার্ডের সীমানা বদলের ক্ষেত্রে আপত্তি জানানোর জন্য মাত্র সাত দিনের সময় দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের মতে, ওয়ার্ডের সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে মতামত জানানোর জন্য আরও বেশি সময় দেওয়া উচিত ছিল।

১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড, বিতর্কের সূত্রপাত কোথায়?         

কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসকের দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। এই পরিস্থিতিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কীভাবে করা হল, তা নিয়েই আপত্তি তুলেছেন মামলাকারীরা।

সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে রাজ্য সরকারের আইনজীবী তুষার মেহতা জানান, এই বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়ার পাশাপাশি আপত্তি জানানোর জন্য আধিকারিকদের নিয়ে ১০টি ডেস্ক তৈরি করা হয়েছিল। রাজ্যের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মোট ২৮৫টি আপত্তি জমা পড়েছিল। সেগুলির শুনানিও হয়েছে। শুনানিতে ৭০ জন উপস্থিত না থাকায় তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হয়েছিল। অর্থাৎ, গোটা প্রক্রিয়ায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল বলেই আদালতে দাবি করে রাজ্য। 

গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্ট কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথকভাবে আবেদন জানানো হয়।    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের অভিযোগ
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget