এক্সপ্লোর

East Midnapur News: পারিবারিক অশান্তিতে আক্রোশ! সাতসকালে স্কুলশিক্ষকের বাড়িতে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য

শিক্ষকের দাবি, পারিবারিক অশান্তিতে আক্রোশ থেকেই কেউ এমন কাজ করেছে। যদিও ঘটনায় লেগেছে রাজনীতির রং। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। 

ঋত্বিক প্রধান,পূর্ব মেদিনীপুর: কাকভোরে স্কুলশিক্ষকের বাড়িতে বিস্ফোরণ! চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ভগবানপুরে (Bhagabanpore)। শিক্ষকের দাবি, পারিবারিক অশান্তিতে আক্রোশ থেকেই কেউ এমন কাজ করেছে। যদিও ঘটনায় লেগেছে রাজনীতির রং। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। 

২ ডিসেম্বরের পর ১৭ ডিসেম্বর। ১৫ দিনের মাথায় ফের বাড়িতে বিস্ফোরণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে (East Midnapore)! গত ৩ ডিসেম্বর অধিকারী পরিবারের খাসতালুক কাঁথিতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee)

তার আগের দিন রাতে ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তৃণমূলের (TMC) এক বুথ সভাপতির বাড়ি। উদ্ধার হয় তৃণমূলের (TMC) বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো দেহ!

সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার বিস্ফোরণের অভিযোগ! তাও আবার স্কুল শিক্ষকের বাড়িতে! ভগবানপুরের দক্ষিণ শিমুলিয়া গ্রামের এই জীর্ণ বাড়িতেই রবিবার ভোর ৪টে নাগাদ বিস্ফোরণের অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা অনেক কম থাকলেও, নিমেষের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এই হল স্কুলশিক্ষক গোকুলচন্দ্র মোরার দালানবাড়ি। বাড়ির পিছনের এই পরিত্যক্ত অংশেই বিস্ফোরণ হয় বলে অভিযোগ। 

ঘটনাস্থল খতিয়ে দেখে ভগবানপুর থানার পুলিশ। শিক্ষকের অভিযোগ, পারিবারিক শত্রুতায় প্রতিশোধস্পৃহা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে কয়েকজন। 

শিক্ষকগোকুলচন্দ্র মোরার কথায়,আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শিক্ষকতা করি। আমার নাবালিকা মেয়েকে নিয়ে একজন পালিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। সেই ঘটনার জেরে এটা হয়ে থাকতে পারে।

শিক্ষক এই দাবি করলেও, ভগবানপুরের ঘটনাতেও লেগেছে রাজনীতির রং। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কথায়, ঘটনার পিছনে তৃণমূলের (TMC) হাত রয়েছে। তৃণমূলের লোকজন ওই শিক্ষককে ফাঁসানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছে ভোররাতে।

অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য,বিজেপি কী বলছে জানি না। ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। শিক্ষকের বাড়িতে যা কিছু ঘটেছে সবটাই তাঁর ব্যক্তিগত ব্যাপার। পুলিশের তদন্তে সত্য সামনে আসবে।

বসিরহাটের পিফা রামনগরে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা। গতকাল তৃণমূল কর্মী মুজিবর রহমান মণ্ডলের বাড়িতে বিস্ফোরণে গুরুতর জখম হয় পরিবারের দুই সদস্য ১২ বছরের এক বালক ও এক গৃহবধূ। গ্রামবাসীদের অভিযোগ, বোমা ফেটেই বিস্ফোরণ হয়। যদিও তৃণমূল কর্মীর পরিবারের দাবি, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। রান্নাঘর সিল করেছে পুলিশ। বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল।

 

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
Hospital Controversy: অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? পুরুলিয়ার হাসপাতালের ঘটনায় কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী?
অনুমতি না নিয়েই পুজোর ছুটিতে হাসপাতালের MSVP, অধ্যক্ষা? পুরুলিয়ার হাসপাতালের ঘটনায় কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী?
CPIM Book Stall: কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর
কী করে এদের বইয়ের স্টল খুলতে দেওয়া সম্ভব? সিপিএমের বুকস্টলে ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়া তথাগতর

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget