এক্সপ্লোর

East Midnapur News: পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বনসৃজন প্রকল্পের গাছ কেটে নেওয়া হয়েছে, অভিযোগ তৃণমূল নেতার

বনসৃজন প্রকল্পে এখানেই পোঁতা হয়েছিল একের পর এক গাছ। কিন্তু তার মধ্যে প্রায় সাত-আটটি গাছ কেটে নেওয়ার দাগ স্পষ্ট! নন্দীগ্রামের এ ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে চাপানউতোর। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সরকারি জমি থেকে বেআইনিভাবে গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের ভিন্নমত প্রকাশ্যে! পঞ্চায়েতের প্রধানের নির্দেশেই কাটা হয়েছে গাছ, অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির! যা অস্বীকার করেছেন দলেরই পঞ্চায়েত প্রধান। আর এ নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়!

 বনসৃজন প্রকল্পে এখানেই পোঁতা হয়েছিল একের পর এক গাছ। কিন্তু তার মধ্যে প্রায় সাত-আটটি গাছ কেটে নেওয়ার দাগ স্পষ্ট! নন্দীগ্রামের এ ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে চাপানউতোর। 

তৃণমূল পরিচালিত দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ১৫ জানুয়ারি শেখ সফি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ২১ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। এরপর এ নিয়ে শাসকদলের অন্দরেই শুরু হয়েছে তরজা। 

দাউদপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য এবং কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েত প্রধানের নির্দেশে সরকারি জমি থেকে গাছ কাটা হয়েছে। আর এখন এক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হচ্ছে। এ নিয়ে নন্দীগ্রাম থানা ও বিডিও অফিসে অভিযোগও জমা পড়েছে। 

দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্বাস বেগ জানিয়েছেন, প্রধান ও এক সদস্য মিলে এ কাজ করেছে। একটা নিরীহ লোককে গ্রেফতার করিয়ে দিল। 

কিন্তু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কেন মুখ খুললেন দলেরই পঞ্চায়েত সদস্য? স্থানীয় তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত প্রধান শামসুল ইসলাম নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহেরের অনুগামী বলে পরিচিত। আবু তাহেরের সঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাসের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ। 

আর যাঁরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁরা ব্লক সভাপতির অনুগামী।নন্দীগ্রাম ১ নং ব্লকের তৃণমূল সভাপতি স্বদেশ দাসের কথায়, ওই প্রধানই এর সঙ্গে যুক্ত। আমরা এর আগেও ওর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এসেছে। 

দাউদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান  শামসুল ইসলামের দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। শাসকদলের অন্দরে ভিন্নমত উঠে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 
পুলিশ জানিয়েছে, গাছ কাটার ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget