এক্সপ্লোর

East Midnapur News: খাল না কেটেই ১০০ দিনের প্রকল্পের সাফল্যের ফলক, অর্থ নয়ছয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলায় বলে - খাল কেটে কুমির ডাকা! আর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে খাল কাটার নামে যে কাণ্ড ঘটছে, তাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এল বলে, সুর চড়াচ্ছে বিরোধীরা। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: খাল কাটাই হয়নি! অথচ ১০০ দিনের প্রকল্পের সাফল্যের ফলক বসিয়ে দেওয়া হয়েছে! এই অভিযোগেই হইচই চলছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তৃণমূল পরিচালিত বৃন্দাবনচক পঞ্চায়েতে। কেন্দ্রীয় দলের জেলা সফরের মধ্যে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। 

বাংলায় বলে - খাল কেটে কুমির ডাকা! আর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে খাল কাটার নামে যে কাণ্ড ঘটছে, তাতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এল বলে, সুর চড়াচ্ছে বিরোধীরা। 

কোলঘাটের বৃন্দাবনচক পঞ্চায়েতে, ১০০ দিনের কাজের প্রকল্পে  যদুপুর পুল থেকে রুইদাস পাড়া অবধি প্রায় ৪ কিলোমিটার খাল কাটার কথা উল্লেখ আছে এই ফলকে সাদা রং লেপে দেওয়ায় প্রকল্পের জন্য অনুমোদিত অর্থ কত, তা অবশ্য পড়া যাচ্ছে না। প্রকৃত খরচ কত হল, সে জায়গাও খালি

কাজ শুরুর তারিখ ২ নভেম্বর ২০২১, কিন্তু কাজ কবে শেষ হল, তার অবশ্য উল্লেখ নেই ফলকে। এবার খালের অবস্থাটা দেখুন। কচুরি পানায় ভরে আছে খাল। তাহলে কাজ কোথায় হল? সরকারি প্রকল্পের প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা কোথায় গেল? এই প্রশ্নেই হইচই শুরু হয়েছে কোলাঘাটের বৃন্দাবনপুর পঞ্চায়েতে!

কোলাঘাটের কৃষক সংগ্রাম পরিষদের  সম্পাদক নারায়ণ নায়েকের কথায়, গত পরশু ফলকটি কেউ বা কারা লাগিয়েছে। কাজ না করে কাজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে কী করে ফলক লাগানো হয় তা নিয়ে আমরা বিভ্রান্ত। খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ ঘিরে আঙুল উঠছে তৃণমূল পরিচালিত বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের ভূমিকায়।

কোলাঘাট বৃন্দাবনচকের পঞ্চায়েত প্রধান হিমাংশুশেখর নায়েকের কথায়, সেই সময় জল জমে ছিল গোটা এলাকায়। সেই জন্য খালের মাটি কাটা সম্ভব হয়নি। খালের দু'ধারে প্রচুর পরিমাণে ঝোপঝাড় হয়ে গিয়েছিল,  সেটা পরিষ্কার  করতে যা খরচ হয়েছে বাকি টাকা ফান্ডে পড়ে রয়েছে। 

কিন্তু, খালের দু’পারের ছবিটা দেখিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের যুক্তিতে অবশ্য নরম হচ্ছে না বিজেপি। খাল কাটা নিয়ে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির গন্ধ পাচ্ছে তারা। শাসকদলও পাল্টা যুক্তি দিচ্ছে।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলছেন, এরা চোর এদের দল এদের কাজই হল এটা। আজকে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল অঞ্চলে অঞ্চলে যাচ্ছে। তাদের টিম অনুসারে কি কি কাজ হয়েছে তা পর্যবেক্ষণ করবে। তাই রাতের অন্ধকারে লাগিয়ে দিয়ে চলে গেছে। তারা সম্পূর্ণভাবেই স্কিমটিকে লুট করে নিয়েছে। কেন্দ্রীয়  সরকারের ভয়ে রাতের অন্ধকারে ফলক লাগাচ্ছে। 

কোলাঘাট পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি সুরজিৎ মান্নার দাবি, এটা ভিত্তিহীন অভিযোগ। সেন্ট্রাল টিম আসবে তাই ফলকটি দেখানো যাবে না। কাজের সময় ফলক ছিল হয়তো ফলকটি ভেঙে গেছে। তাই নতুন করে বসানো হয়েছে। আর বিজেপি যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন।

আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের নাম বদল ঘিরে তৃণমূল-বিজেপির তরজা চলছে বহুদিন ধরে। বিভিন্ন প্রকল্পের অবস্থা খতিয়ে দেখতে গ্রামে গ্রামে ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারওপর নন্দীগ্রামের একাধিক জায়গায় প্রকল্পের নাম বদলানোর ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি! এবার খাল না কেটেই অর্থ নয়ছয়ের অভিযোগে বিতর্ক বাধল সেই পূর্ব মেদিনীপুরেই।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget