এক্সপ্লোর

East West Metro: শুরু ট্রায়াল রান, এবছরই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো?

Metro Railway: একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গঙ্গার নিচ দিয়ে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) ট্রায়াল রান। চলবে প্রায় ৭ মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান: একপারে কলকাতা, অপর পারে হাওড়া। মাঝখানে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার নিচ দিয়ে দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিহাসের পাতায় একসঙ্গে নাম লেখা হল দুই শহরের।গত ১২ তারিখ হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান।বৃহস্পতিবার থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান। প্রথম গতি দেখা হবে। বাড়ানো হবে। রেক পরীক্ষা হবে। সুরক্ষার দিক গুলি দেখা হবে। এদিন বেলা ১২টা নাগাদ একটি রেক হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যায়। পরে ফিরে আসে সেটি।

এসপ্ল্য়ানেড থেকে হাওড়া ময়দানের দূরত্ব ৪.৮ কিলোমিটার। দুই প্রান্তিক স্টেশনের মধ্যে রয়েছে ২টি স্টেশন মহাকরণ ও হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনই ভারতের গভীরতম রেল স্টেশন। গঙ্গা নদীর নিচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার রেলপথ। মেট্রোয় ওই পথ পেরোতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। মেট্রো কর্তারা জানিয়েছেন, আগামী ৭ মাস ট্রায়াল রান চলবে। ট্রায়াল রাল সফল হলে মিলবে সেফটি সার্টিফিকেট। সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা।

গত সপ্তাহে গঙ্গার নিচ দিয়ে সফলভাবে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান। আগেই চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর বিষয়ে আশাপ্রকাশ করেছে রেল। ২০২৪-এর মে-জুন মাসের মধ্যে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে জানালেন রেল বোর্ডের এক সদস্য। অর্থাৎ আর ১ বছর ২-৩ মাস পরে সল্টলেক থেকে মেট্রোয় চেপে গঙ্গার নিচ দিয়ে একেবারে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া।

ইস্ট ওয়েস্ট মেট্রোর, সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইতিমধ্যেই মেট্রো পরিষেবা শুরু হয়েছে। অন্যদিকে, চলতি বছরের শেষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মাঝে বাকি রয়েছে শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্লানেডের অংশ। এই অংশের মধ্যেই রয়েছে বউবাজার! যেখানে মেট্রোর কাজের জেরে মাটি ধসের ফলে ফাটল ধরে একাধিক বাড়িতে। এক-দু'বার নয়, তিনবার এমনই বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ। সম্প্রতি সেই কাজ ফের শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর তা হয়ে গেলেই, ট্রায়াল রান শুরু হবে। তারপর চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা।

আরও পড়ুন: WBJEE 2023 Admit Card: জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে করবেন ডাউনলোড?

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget