এক্সপ্লোর

East-West Metro : ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ তৈরির জন্য বউবাজারে বাড়ি খালির নির্দেশ

Kolkata Metro : মেট্রোরেল সূত্রে খবর, আপাতত ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হলেও, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজের জন্য় বউবাজারের দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ি খালি করতে বাসিন্দাদের নোটিস দেওয়া হল। দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল (Metro Rail) কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভূগছেন বাড়িগুলির বাসিন্দারা। 

নিজেদের ভিটেমাটি ছেড়ে, হোটেলে আশ্রয়। মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের সেই অনিশ্চয়তাই কি আবার ফিরতে চলেছে ? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ বা egress shaft তৈরি হবে বউবাজারে। সেই কাজের জন্য ৬-এ দুর্গা পিতুরি লেন এবং ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিস দিয়েছে মেট্রোরেল।  

সকালে নোটিস সাঁটিয়ে প্রথমে মঙ্গলবারই বাড়ি খালি করতে বলা হয়। পরে মেট্রোরেলের তরফে বাসিন্দাদের জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে মেশিন কাজ করছে না। সেই কারণে দু-একদিন বাদে বাড়ি খালি করতে পারেন বাসিন্দারা। কাজ শেষ হলে ১৯ জুন তাঁদের বাড়িতে ফেরানো হবে বলে জানানো হয়েছে। মেট্রোর কাজে ফাটলের জেরে অতীতে একটা দীর্ঘ সময় বউবাজারের বাসিন্দাদের একাংশকে হোটেলে থাকতে হয়েছে। কিন্তু অতীতের দুঃসহ অভিজ্ঞতার কারণে আশঙ্কায় ভূগছেন অনেকেই।

সোমবার দু্র্গা পিতুরি লেন পরিদর্শন করে মেট্রোরেলের হাই পাওয়ার কমিটি। এরপরে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে নোটিস দেওয়া হয় দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ির বাসিন্দাদের। মেট্রোরেল সূত্রে খবর, আপাতত ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হলেও, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। 

গত বছরে ফাটল-আতঙ্ক ফিরেছিল বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য ফের একের পর এক বাড়িতে ফাটল ধরে। আতঙ্কে ঘর ছাড়লেন মদন দত্ত লেনের ১৫০-রও বেশি বাসিন্দা। ৩ বছরের মধ্যে ৩বার, কেন বারবার একই ধরনের বিপত্তি ? মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ঘরছাড়ারা।                                                                          

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget