এক্সপ্লোর

AC Local Train: স্বাধীনতা দিবসের আগেই ছুটবে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, কখন পাবেন ট্রেন? কোন কোন স্টেশনে থামবে?

AC EMU Service: চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর- এই স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল ট্রেনটি।

AC Local Train: শীততাপ লোকাল ট্রেন চালু হচ্ছে শিয়ালদায়, এই তথ্য এখন প্রায় সকলেরই জানা। এবার এসি লোকাল ট্রেনের সময় অর্থাৎ টাইম টেবিল প্রকাশ করল পূর্ব রেল। শিয়ালদা থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন। প্রেস বিবৃতিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ১৫ অগস্টের আগেই AC EMU পরিষেবা বাণিজ্যিক ভাবে চালু হবে। 

কখন পাবেন এসি লোকাল ট্রেন 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সকালে রানাঘাট থেকে ডাউন এসি লোকাল ট্রেন ছাড়বে ৮টা ২৯ মিনিটে। এই ট্রেন শিয়ালদা পৌঁছবে ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, আপ এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে সন্ধেবেলা ৬টা ৫০ মিনিটে। আর রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে। অর্থাৎ সকাল এবং সন্ধের অফিস টাইমের ভিড়ের সময়েই যাত্রীদের সুবিধার্থে চলবে এই এসি লোকাল ট্রেন। 

কোন কোন স্টেশনে থাকবে এই এসি লোকাল ট্রেন 

চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর- এই স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল ট্রেনটি। শিয়ালদা থেকে বিভিন্ন লাইনের ট্রেনেই ঠিক কতটা ভিড় হয়, তা নিত্যযাত্রীরা ভালই জানেন। আর অফিস টাইমে ভিড় থাকে মারাত্মক পর্যায়ে। এবার এই এসি লোকাল ট্রেনের পরিষেবা শুরু হলে, বিশেষ করে গরমকালে ভিড়ের মধ্যে কিছুটা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সাধারণ লোকাল ট্রেনের তুলনায় ভাড়া বেশি হবে, একথা ঠিকই। তবে মাঝে মাঝে একটু আরামে যাতায়াত করাই যাবে। স্বাধীনতা দিবসের আগে সাধারণ ট্রেন যাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। 

সম্প্রতি আরও এক বড় পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা স্টেশনে সব ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম। এতে ব্যস্ত সময়ে ভিড়, ধাক্কাধাক্কি ও তার থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমবে। 

এই নিয়ে একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। 

১. প্ল্যাটফর্ম নং ১ থেকে ৫ প্রাথমিকভাবে মেইন লাইনে যাতায়াত করা ট্রেনগুলি ছাড়বে।  যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের জন্য ট্রেনগুলির জন্য এই প্ল্যাটফর্মগুলিই নির্দিষ্ট থাকবে। 

২. প্ল্যাটফর্ম নং ৫ থেকে ৮ থেকে প্রাথমিকভাবে CCR sections এর লোকালগুলি ছাড়বে বা আসবে। অর্থাৎ ডানকুনি এবং বারুইপাড়ার জন্য ট্রেন ধরতে এই প্ল্যাটফর্মগুলিতে নজর রাখতে হবে। 

৩. প্ল্যাটফর্ম নং ৬ থেকে ১০ প্রাথমিকভাবে  শহরতলির দিকে যাওয়ার  Central Section এর  লোকালগুলি ছাড়বে। বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবন্দঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যগ্রামের ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মগুলিতে অপেক্ষা করতে হবে।

৪. প্ল্যাটফর্ম নং ৯ এবং ১১ থেকে ১৪ মেল/এক্সপ্রেস  ট্রেনের পরিষেবা পাওয়া যাবে। 

৫. প্ল্যাটফর্ম নং ১৫ থেকে ২১ শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার জন্য শহরতলির ট্রেনগুলি পাওয়া যাবে।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget